September, 2025
সরাইলে কাবাডি ও হ্যান্ডবল খেলায় সামছুল আলম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
৫২তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাবাডি ও হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সামছুল আলম উচ্চ বিদ্যালয়। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের মেধাবী খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা ও দলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা জয় করে। কাবাডি ও হ্যান্ডবলে একযোগে চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের সভাপতি এ অর্জনের জন্য সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সামছুল আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ছাড়িয়ে জেলা ও জাতীয় পর্যায়েও কৃতিত্ব অর্জনRead More
আখাউড়ায় অর্ধ কোটি টাকার ভারতীয় মোবাইল সেট ও ডিসপ্লে জব্দ
আখাউড়ায় ভারতীয় উন্নতমানের বিভিন্ন মডেলের ১৩০টি মোবাইল সেট এবং উন্নতমানের ৩৬০০টি মোবাইল ডিসপ্লেসহ সিলভার কালার একটি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধরখার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাঙ্গা ব্রীজ নামক স্থান হতে গাড়িটি জব্দ করা হয়। এসময় গাড়ির চালক মো. মোজাম্মেল(২৮)কে আটক করে পুলিশ। আটককৃত গাড়ির চালক মো. মোজাম্মেল হক ব্রাহ্মবাড়িয়ার সদর উপজেলার ছোট আহড়ন (মোল্লাবাড়ি) গ্রামের মৃত আতাউল্লাহ মোল্লার ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, বুধবার দিবাকালীন মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা হাইওয়ে অভিমুখ থেকে একটিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে খাঁটিহাতা এলাকার বোরহান হুজুরের মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিকেলে স্থানীয়রা পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্টRead More
নবীনগরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রথমে যুবকের পরিচয় না জানা গেলেও পরে যুবকের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তার নাম সোহেল। সে কাজলিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পশ্চিম পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে নবীনগর থানা পুলিশকে খবর দেয়, পরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধায় লাশRead More
নাসিরনগরে সালিশে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, নিহত ১
নাসিরনগরে সালিশ-বৈঠকে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। আমীর আলী দাতমণ্ডল গ্রামের মো. রফিজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সুজন ও সাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সুজনকে মারধর করা হয়। এ ঘটনা কিছুদিন পর ঢাকা থেকে দুজনই নিজ বাড়ি নাসিরনগর আসে। বাড়িতে এসেRead More
নবীনগর প্রেসক্লাবের নামে গুজব: স্থানীয় সাংবাদিকদের ক্ষোভ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবকে ঘিরে ভিত্তিহীন গুজব ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। তারা বলছেন, একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য প্রেসক্লাবকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “নবীনগর প্রেসক্লাব কোনো ব্যক্তির জমি দখল করেনি। যেখানে সাইনবোর্ড টানানো হয়েছে সেটি সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা। বহুদিন ধরেই ওই স্থানে প্রেসক্লাবের একটি ঘর রয়েছে, যার ভাড়া থেকে প্রেসক্লাবের ব্যয়ভার চালানো হয়। বর্তমানে ভবন নির্মাণের উদ্যোগ নিলে প্রতিহিংসাপরায়ণ কিছু ব্যক্তি গুজব ছড়িয়ে প্রেসক্লাবকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” তিনি আরও জানান,Read More
মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬০ বছর। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে লাশে আঘাতের চিহ্ন আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরRead More
বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার
বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অনেককে জেল ও জরিমানা করা হচ্ছে। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়কের ৯ কিলোমিটারের উভয়পাশের বৃক্ষরোপণ কর্মসূচী পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘গাছগুলো বড় হলে এই অঞ্চলের মানুষের গর্ব করার বিষয় হবে। এতে করে এখানকার ভূমি অধিকার রক্ষা হবে। তেমনিভাবে এটি সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন আরোRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বইয়ের জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে ‘বইয়ের জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্যোগের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি বৃক্ষরোপণ, লাইব্রেরি পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে; প্রতিদিন অন্তত এক ঘণ্টা বই পড়ার অভ্যাস গড়ে তুললে তারা জ্ঞানসমৃদ্ধ নাগরিক হয়ে উঠবে। জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি মোঃ দিদারুল আলম বলেন, পাঠকদের সুবিধার্থে লাইব্রেরিতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।Read More
বাঞ্ছারামপুরে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যৌথভাবে পেট্রো বাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি কর্তৃপক্ষ এ অভিযোন পরিচালনা করে। এসময় প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নেতৃত্বে এবিকা, গৌরীপুর, বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, রাধানগর ও বাঞ্ছারামপুর কলেজ রোডে অভিযান পরিচালনা করা হয়। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিকাপুর এলাকায় ২০০ ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্কRead More



















