Main Menu

বাঞ্ছারামপুরে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

[Web-Dorado_Zoom]

বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যৌথভাবে পেট্রো বাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি কর্তৃপক্ষ এ অভিযোন পরিচালনা করে। এসময় প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নেতৃত্বে এবিকা, গৌরীপুর, বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, রাধানগর ও বাঞ্ছারামপুর কলেজ রোডে অভিযান পরিচালনা করা হয়।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিকাপুর এলাকায় ২০০ ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে, রাধানগর মধ্যপাড়া এলাকায় ৪০০ ফুট পাইপ উত্তোলন করে ৪৯২০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে পেট্রোবাংলা ভিজিল্যান্স টিম-৮ এর তিন সদস্য ছিলেন- শাম্মী আক্তার, ডিজিএম (এক্সপ্লোরেশন), মো. তানভীর হোসেন, ব্যবস্থাপক (ডিপিডি) ও তৌহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল), বাখরাবাদ ভিজিলেন্স টিমের প্রকৌ. আবু মো. জাহাঙ্গীর বাদশা, ডিজিএম (ভিজিল্যান্স), মো. সেলিম খান, ব্যবস্থাপক (ভিজিলেন্স) ও শাহ্ মো. সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী, ইএস ডিপার্টমেন্ট প্রতিনিধি মো. আরিফুজ্জামান হামেদী, ব্যবস্থাপক ও মো. নাজিম উদ্দিন, সহকারী প্রকৌশলী, সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মো. আব্দুর রউফ, উপ-ব্যবস্থাপক এবং এবিকা গৌরীপুর টিম প্রকৌ. অম্লান কুমার দত্ত, ব্যবস্থাপক, প্রকৌ. আছিফুর রহমান, সহকারী প্রকৌশলী, এস এম উজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী এবং মো. মিজানুর রহমান, উপ সহকারী প্রকৌশলী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালিকাপুর ও রাধানগর এলাকায় ৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্টে মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, বাঞ্ছারামপুর উপজেলার সোহেল মার্কেটে অভিযান চালিয়ে ২টি বাণিজ্যিক রাইজার ‘মিস্টার কিচেন’ ও ‘পিজ্জা বয়’-এর অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

সোহেল মার্কেটের ম্যানেজার মইনুল হোসেন বিষয়টি স্বীকার করে জানান, তারা ২টি রাইজার থেকে ৩৬টি সংযোগ চালাচ্ছিলেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি কুমিল্লার গৌরিপুর এবিকা টিম প্রকৌ. অম্লান কুমার দত্ত বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০টি আবাসিক ও ২টি বাণিজ্যিকসহ মোট ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা ও বকেয়া বিল আদায়ে আমাদের টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।’

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares