Main Menu

চলন্ত ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ২ হিজড়া গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]


চলন্ত ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করার অভিযোগে ২ তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে (হিজরা) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাটোরের গুরদাশপুর উপজেলার চাটগাঁও ইউপির খলিফা পাড়া গ্রামের রহিম মোল্লার সন্তান কথা আক্তার রাকিব (২৮) ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউপির আশ্রাফপুর গ্রামের রিয়াজ আলীর সন্তান পায়েল আক্তার (২০)।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারবত এক্সপ্রেস ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করছিল ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি (হিজড়া)।

পরে ট্রেনটি সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আসলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির পুলিশ ও ট্রেনে দায়িত্বরতদের সহযোগিতায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। গণউপদ্রব সৃষ্টির অভিযোগ এনে তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares