Main Menu

নবীনগরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রথমে যুবকের পরিচয় না জানা গেলেও পরে যুবকের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তার নাম সোহেল। সে কাজলিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পশ্চিম পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে নবীনগর থানা পুলিশকে খবর দেয়, পরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে বুধবার দিবাগত রাতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares