Main Menu

September, 2025

 

চলন্ত ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ২ হিজড়া গ্রেপ্তার

চলন্ত ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করার অভিযোগে ২ তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে (হিজরা) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নাটোরের গুরদাশপুর উপজেলার চাটগাঁও ইউপির খলিফা পাড়া গ্রামের রহিম মোল্লার সন্তান কথা আক্তার রাকিব (২৮) ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউপির আশ্রাফপুর গ্রামের রিয়াজ আলীর সন্তান পায়েল আক্তার (২০)। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারবত এক্সপ্রেস ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মামলার পলাতক আসামী টিকেট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ মামলার পলাতক আসামী চিহ্নিত টিকেট কালোবাজারি আব্দুল হাকিম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যার পর রেলওয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালোবাজারি আব্দুল হাকিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে।


কিশোর অপরাধ, মাদক ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

আখাউড়ায় কিশোর অপরাধ, মাদক ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও বাল্য বিয়েকে তারা লাল কার্ড প্রদর্শন করেন। এসময় বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমের শপথ নেন। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার (ওসি) মোঃ ছমিউদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লালRead More


সরাইলে বেদখল জায়গার দখল হস্তান্তর

মোহাম্মদ মাসুদ, সরাইল :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর এলাকায় বেদখলি জমি সরাইল এর ডিক্রিজারী ৩/২০০৪ পারিবারিক আদালত প্রকৃত মালিক কে বুঝিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  বিকেলে জেলা নাজির মো: আওলাদ হোসেন উপস্থিত হয়ে  সরাইলে তোফাজ্জল হোসেন ওরফে তোফা মিয়ার দখলে থাকা ১০ দাগে ৪৯ শতাংশ জমি প্রকৃত মালিক মৃত জুরু মিয়ার পরিবার কে দখল হস্তান্তর করেন। এসময় জেলা সিভিল কোর্ট কমিশনার শিশির কুমার সিংহ ও সরাইল থানার উপ পরিদর্শক নূর নবী সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন। জুরু মিয়ার স্ত্রী জাহানারা বেগম, ছেলে হান্নান মিয়া, মান্নান মিয়া,সুমন ও মেয়েRead More


কাউতলীতে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের কাউতলী (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আছিয়া বেগম (২৭) জেলা শহরের ভাদুঘর এলাকার জালাল মিয়ার স্ত্রী। তিনি ৬/৭ মাস ধরে আমানুল হক সেন্টুর বাসায় গৃহকর্মী হিসেবে ছিলেন। জানা যায়, সোমবার সন্ধ্যায় আছিয়া বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে বাড়ির ময়লা ফেলতে সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)Read More


ত্রিপুরায় ৭ বাংলাদেশি গ্রেফতার

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৭ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজ্যের জাগরণ ত্রিপুরা অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবর এ তথ্য জানায়। রোববার দিবাগত রাতে ত্রিপুরা রাজ্যের খোয়াই আশারামবাড়ি সংলগ্ন ভারত – বাংলাদেশ সীমান্তের সোমবাইরা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে সাত বাংলাদেশি নাগরিককে চাম্পাহাওর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছে। তবে তারা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা তা প্রকাশ করেননি। প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশি ওই নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তাদের কাছে কোনো ধরনেরRead More


বিজয়নগরে  ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক সহ আহত ১৫

বিজয়নগর সংবাদদাতা ::  ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলাকে কেন্দ্র  করে দু’পক্ষের হামলায় ছাত্র শিক্ষক সহ প্রায় ১৫ জন আহত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রীষ্মকালীন স্কুল পর্যায়ের খেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপুরে  বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বেগম মরিয়ম মেমোরিয়াল স্কুলের মধ্যে খেলা চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকজন মাঠে ঢুকে পড়লে দুপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছে। আহত নোশাদ মিয়া,রাশেদ মিয়া,জাহিদ হোসেন খোকা সহ  সকলকে বিজয়নগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলারRead More


পার্লারে অস্ত্র ও জাল টাকা রাখা সেই তরুণী আটক, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার ৪

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় বউসাঁজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে জাল টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চারজনকে আদালতে হস্তান্তর করেছে পুলিশ। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় পার্লারের তিনজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে লাকি বেগম নামে আরও একজনকে আটক করা হয়। পুলিশ দাবি করছে লাকিই সেই মাস্ক পড়া তরুণী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠায়। ওসি আরওRead More


ডোবায় লাশ পাওয়া কলেজ ছাত্রী জুঁই হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইয়ের হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের পরিবার। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এ দাবি জানান। নিহত ফারজানা আক্তার জুঁইয়ের পরিবার ও প্রতিবেশীরা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা লাশ উদ্ধার করার পর অজ্ঞাত ও আসামি দিয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তারা প্রশাসনের কাছে নিহত জুঁই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিRead More


‘অভিমানী’ শিশুর অন্যরকম জন্মদিন পালন!

ছবিটা দেখে হুট করে বলা মুশকিল এটা কি? তবে বলার পর সহজেই বুঝা যায়। ছুরি হাতে একজন দাঁড়িয়ে। সামনেই ‘ডল কেক’। অদূরে আরো একটা কেক। উপরের দিকে বেলুনসহ নানা কিছু দিয়ে সাজানো। বুঝা গেলো এটা জন্মদিনের আয়োজন। রং তুলিতে এমন ছবি আঁকা সাধারন বিষয়। তবে সবে পাঁচ পেরুনো শিশু শুভ্রজিৎ এর বেলায় এটা একেবারেই ভিন্ন। পরিবার জন্মদিন পালনে ‘না’ করায় অভিমান থেকেই তার এ আঁকা। অথচ ছোট্ট এই শিশুর রং তুলিতে কোনো ধরণের প্রশিক্ষণ নেই। তবে আঁকা নিয়ে তার একটা আগ্রহ আছে। শুভ্রজিৎ পাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা।Read More


This site is protected by wp-copyrightpro.com