Main Menu

September, 2025

 

আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ির পাশে সাংবাদিকরা

বিশ্বজিৎ পাল বাবু : পুঁজি সমস্যায় ভুগতে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকালে রেলওয়ে স্টেশনের পাশের দোকানী মো. আমীর হোসেনের হাতে তার দোকানে বিক্রি করা খাবার তৈরির জন্য দুই দিনের পণ্য তুলে দেওয়া হয়। ‘প্রজেক্ট সাবলম্বী’ নামে প্রকল্পের আওতায় আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোকানীকে এসব পণ্য দেওয়া হয়। পণ্যের মধ্যে ছিলো, তেল, পেঁয়াজ, আলু, বেগুন, বেসন, বুটের ডাল, ছানা বুট ইত্যাদি। দোকানী আমীর হোসেন বুট, বড়া, চপ ইত্যাদি বিক্রি করেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,Read More


ডিসেম্বর নাগাদ শেষ হবে আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ : সড়ক বিভাগের সিনিয়র সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘ দিনের ভোগান্তি অনেকটা কমে আসবে। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এহছানুল হক বলেন, ‘গত ৫ আগস্টের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত লোকজন নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার জন্য ভয় পাচ্ছিলেন। তবে ডিসি সাহেব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদেরRead More


দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া চাল

দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চালভর্তি একটি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে। এর আগে সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুঁড়া চালভর্তি পিকআপ ভ্যানটি আখাউড়া স্থলবন্দরে আসে। চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠনো হয়েছে। চালগুলোRead More


জগৎবাজারে সরকারি সার বিক্রিতে কারসাজি, ২ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি মূল্যে বিক্রয় করার দায়ে দুই সার ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা শহরের জগৎ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জেলা শহরের জগৎ বাজার এলাকায় সরকারি সার বেশি মূল্যে বিক্রয় করছে কিছু ব্যবসায়ি। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায় মেসার্স সাইফুল ইসলাম (প্রো. মো.Read More


নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল কলেজছাত্রের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজের দুইদিন পর নদী থেকে কলেজছাত্র মাহমুদুল ইসলাম বিশালের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বলভদ্র নদীর উপজেলার ফান্দাউকের সেতুর কাছে চরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহমুদুল ইসলাম উপজেলার ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষে পড়তেন। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ‘‘মাহমুদুল ইসলাম গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে ফান্দাউক বাজারে যায়। অনেক রাতRead More


মোদী বিরোধী আন্দোলনে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সরাইলে হত্যা মামলায় আত্মগোপনে থাকা মাহাবুর রহমান (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার পাকশিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়ন বারপাইকা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত মাহাবুর রহমান উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে রয়েছেন। সরাইল থানা পুলিশের উপপরিদর্শক আবির আহমেদ জানান, ২০২১ সালে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলন হয়। সেই আন্দোলনে উপজেলার কুট্রাপাড়ায় আল আমিন নামে একজন নিহত হয়। এই ঘটনায় মামলায় ছাত্রলীগ নেতা মাহাবুর রহমান আসামী। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদেরRead More


নবীনগরে বিউটি পার্লার থেকে জাল টাকা, পিস্তল-গুলি উদ্ধার: আটক ৩

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল টাকা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদালতপাড়া এলাকায় অবস্থিত বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। এ সময় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা হলেন—আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২), করিমশাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার। সূত্রে জানা যায়,Read More


কসবায় ২০ কেজি গাজাসহ পাচারকারী আটক ॥ প্রাইভেটকার জব্দ

রুবেল আহমেদ : কসবায় ২০ কেজি গাজাসহ আবুল কাসেম (৬০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকা থেকে এই গাজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এসময় পাচারে ব্যবহৃত একটি সাদা টয়োটা-এম প্রাইভেরকার জব্দ করেছে পুলিশ। আটককৃত আবুল কাসেম মাদারীপুর জেলার ও মাদারীপুর সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের মোঃ তারা মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। রোববার দুপুরে আবুল কাসেমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে গাজা পাচারের গোপন সংবাদে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের কসবা-নয়নপুর সড়কের আকছিনাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মহালয়ায় মন্দিরে মন্দিরে দেবী দুর্গার আবাহন

মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এর মধ্যে দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক মন্দিরে ভোর থেকেই চলছে মহিষাসুর মর্দিনী। দুর্গা মন্দিরগুলোতে নানা আয়োজনে পালিত হয়েছে মহালয়া। এতে ছিল চণ্ডীপাঠ, ধর্মীয় গান আর মহিষাসুর বধের পরিবেশনা। এই অনুষ্ঠান দেখতে ভোর থেকে ভিড় করেন শিশু থেকে প্রবীণরা। মহালয়া দেখতে আসা দর্শকরা জানান, শিউলি ফুলের সুবাস, ভোরের কুয়াশা আর সুর— সবকিছু মিলিয়ে মহালয়া যেন এক বিশেষ অনুভূতি। প্রবীণরা স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় মহালয়া মানেই ছিল ভোরে সবাই মিলে রেডিওর সামনে বসে ‘মহিষাসুর মর্দিনী’ শোনা। সেই সঙ্গে উঠোনেRead More


রাসূল সা.-এর পূর্ণাঙ্গ জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে কল্যাণরাষ্ট্র গঠনে রাসূল সা. শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, রাসূল সা. -এর পূর্ণাঙ্গ জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব। বক্তাগণ পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেছেন, মুমিনগণ ক্ষমতায় এলে সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজের নিষেধ করবে। সালাত আদায়ের দ্বারা সমস্ত অশ্লীল ও খারাপ কাজ দূরীভূত হবে, যাকাত আদায়ের দ্বারা দারিদ্র্য বিমোচন হবে। সর্বোপরী সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। শনিবার বিকাল ৪টায় টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানRead More


This site is protected by wp-copyrightpro.com