Main Menu

নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল কলেজছাত্রের লাশ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজের দুইদিন পর নদী থেকে কলেজছাত্র মাহমুদুল ইসলাম বিশালের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বলভদ্র নদীর উপজেলার ফান্দাউকের সেতুর কাছে চরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মাহমুদুল ইসলাম উপজেলার ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষে পড়তেন। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ‘‘মাহমুদুল ইসলাম গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে ফান্দাউক বাজারে যায়। অনেক রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় রবিবার (২১ সেপ্টেম্বর) নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।’’

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরিববারের বরাত দিয়ে পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘‘বিশাল শারীরিক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তবে কীভাবে কী ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।’’

মাহমুদুল আত্মহত্যা করতে পারেন বলেও ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares