Main Menu

নবীনগরে বিউটি পার্লার থেকে জাল টাকা, পিস্তল-গুলি উদ্ধার: আটক ৩

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল টাকা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদালতপাড়া এলাকায় অবস্থিত বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। এ সময় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন—আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২), করিমশাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।

সূত্রে জানা যায়, পার্লারের মালিক বিলকিস আক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকেলে এক যুবতী হাইড্রা ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। তিনি দরদাম করার পর একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পর ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল ৪টার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরিহিত এক যুবতী রিকশায় করে পার্লারে প্রবেশ করেন। তার আনা ব্যাগ থেকেই এসব জাল টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ হওয়া সব জাল নোটের সিরিয়াল নম্বর একই—ট ৮৬২৭৩৬৯।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares