September, 2025
নাসিরনগরে মধ্যরাতে চা দোকানিকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক চা দোকানিকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ। নিহত মো. রহমান (২৫) ওই এলাকার শফিক মিয়ার ছেলে। রহমানের স্ত্রী হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার জামাই ভাত খাওনেরও সময় পায় নাই। আমারে কইছিল ‘তুমি ভাত রেডি করো, আমি আসতাছি।’ এরপরই হুনলাম চিৎকার। আমার জামাই হত্যার বিচার চাই।” মা রকিলা বেগম বলেন, “চিৎকার হুইন্যা দৌড়ায়ে গিয়া দেখি আমার পোলার লাশ পইরা আছে। পরিবারে একমাত্রRead More
নবীনগরের পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের নিখোঁজ হওয়ার দুই দিন পর ফারজানা আক্তার জুঁই (১৮) নামের একজন কলেজছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) লাউপর গ্রামের বাড়ির পাশে ডোবা থেকে মেরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই (১৮)। ওই গ্রামের আবুল হাসনাতের মেয়ে জুঁই এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। গত পরশু ভোররাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন জুঁই। এরপর তাকে আর বাড়িতে পাওয়া যায়নি। এলাকায় অনেক খুঁজেও তার কোনোRead More
নবীনগরে নিখোঁজের দুই দিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই(১৮) নামে এক কলেজ ছাত্রী। নিখোঁজ ফারজানা আক্তার জুঁই ওই গ্রামের আবুল হাসনাতের মেয়ে।সে এবছর এইচএসসি পরীক্ষা পাস করেছিল।গত পরশু রাতে নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় অনেক খুঁজেও মেলেনি তার কোন সন্ধান। ঘটনার দুই দিন পর বাড়ির পাশের ডোবায় ভেসে উঠে সেই কলেজ ছাত্রীর মরদেহ। স্থানীয় এক ব্যক্তি সেই জলাশয়ে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি বিতরণ
শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: অর্থ উপদেষ্টা
ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততার চর্চাও করতে হবে।’ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া ‘ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি’ নামে পরিচিত, আর আজকের অনুষ্ঠান সেই মর্যাদাকেই পুনরায় দৃঢ় করল। শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা করা নয় বরং জাতির ভবিষ্যৎ গঠন করা।Read More
নবীনগরে মাটির নিচ থেকে ১৪ ড্রাম মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, যুবক আটক
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে মাটির নিচে লোকানো ১৪টি ড্রাম থেকে প্রায় ৬০০ লিটার চোলাইমদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা ১৪টি ড্রাম থেকে মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ঋষিপাড়ার লিটন ঋষির ছেলে ওমর ঋষি (২০) কে আটক করা হয়। ওসি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেRead More
দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল, ২০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানে সরকারি চাল রাখার অভিযোগে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫ টার দিকে পৌর শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত সারোয়ার ট্রেডার্সের সত্বাধিকারি পৌরসভার শান্তিনগর এলাকার মো: হিরন মিয়ার ছেলে মো: আনোয়ার। খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়ায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণের কার্যক্রম শুরু হওয়ার কথা। প্রায় দুই হাজার ৮১৯ জন উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ করাRead More
শফিকুর রহমানের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শোক সভা
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি প্রয়াত শফিকুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার বেলা ১১ টায় মসজিদ রোডস্হ ভূইয়া ম্যানশনের(৫ম তলায়) ইউনিয়ন কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।শোক সভার শুরুতেই প্রয়াত শফিকুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। শোক সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুল কবির,কার্যকরী সদস্য সামিউল আহমেদ,মোহনা টেলিভিশনের আশুগঞ্জ প্রতিনিধিRead More
হতদরিদ্র নারীদের বিতরণের সরকারি চাল মিললো আনন্দ বাজারে
ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারের দোকানের সামনে অভিযান চালিয়ে ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আনন্দবাজারের একটি দোকানের সামনে থেকে এসব চাল উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া জানান, প্রতিটি বস্তায় ৫০ কেজি ওজনের ১২টি মোট ৬০০ কেজি চাল ছিল। চাল গুলো হতদরিদ্র নারীদের বিতরণের ছিল। জব্দকৃত চাল সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টায় কারাগারের অভ্যন্তরে আগত দর্শনার্থীদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান। তিনি মাদকের কুফল, প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং আগত দর্শনার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার কামরুল ইসলাম, ডেপুটি জেলার শাহনাজ বেগম এবং সহকারী প্রধান কারারক্ষী জহিরুল হক। জহিরুল হক কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে মাদক অনুপ্রবেশ রোধে করণীয় নিয়ে গুরুত্বারোপ করেন।Read More
নবীনগর উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়তে বিএনপি’র প্রার্থী হতে চান স্থপতি আব্দুল আওয়াল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্থপতি মোহাম্মদ আব্দুল আওয়াল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, নবীনগর উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়তে, এলাকার অবহেলিত জনগোষ্ঠীর পাসে দাড়াতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন,“৩১ দফা কর্মসূচি দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, আমি তাদের সঙ্গে অনেকRead More



















