Main Menu

নাসিরনগরে মধ্যরাতে চা দোকানিকে পিটিয়ে হত্যা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক চা দোকানিকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ।

নিহত মো. রহমান (২৫) ওই এলাকার শফিক মিয়ার ছেলে।

রহমানের স্ত্রী হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার জামাই ভাত খাওনেরও সময় পায় নাই। আমারে কইছিল ‘তুমি ভাত রেডি করো, আমি আসতাছি।’ এরপরই হুনলাম চিৎকার। আমার জামাই হত্যার বিচার চাই।”

মা রকিলা বেগম বলেন, “চিৎকার হুইন্যা দৌড়ায়ে গিয়া দেখি আমার পোলার লাশ পইরা আছে। পরিবারে একমাত্র ভরসরা আছিন এই পোলাডা। এহন এতগুলা মানুষ লইয়া কই যামু।”

রহমানের ভাই মো. ইমন মিয়া বলেন, “রাত ১টার দিকে ঘরের ভেতর মোবাইল নিয়ে কাজ করতেছি। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি কয়েকজন মিলে ছুরি আর লোহার রড দিয়ে ভাইকে মারতেছে। আমি এর মধ্যে দুজনকে চিনতে পারছি।”

প্রতিবেশী চা দোকানি রতন মিয়া বলেন, “রহমান খুব শান্ত-ভালো মানুষ ছিল। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। তবু কারা তাকে খুন করল এটাই আমাদের প্রশ্ন।”

পুলিশ পরিদর্শক তানভির আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares