Main Menu

নবীনগরের পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের নিখোঁজ হওয়ার দুই দিন পর ফারজানা আক্তার জুঁই (১৮) নামের একজন কলেজছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) লাউপর গ্রামের বাড়ির পাশে ডোবা থেকে মেরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই (১৮)। ওই গ্রামের আবুল হাসনাতের মেয়ে জুঁই এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

গত পরশু ভোররাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন জুঁই। এরপর তাকে আর বাড়িতে পাওয়া যায়নি। এলাকায় অনেক খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি।

দুই দিন পর শনিবার বাড়ির পাশের ডোবায় ভেসে উঠে ওই তরুণীর মরদেহ। স্থানীয় এক ব্যক্তি জলাশয়ে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তিনি স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁই।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়েও চলছে গুঞ্জন।

লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করেছি। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আশা করি ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares