নবীনগরে মাটির নিচ থেকে ১৪ ড্রাম মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, যুবক আটক
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে মাটির নিচে লোকানো ১৪টি ড্রাম থেকে প্রায় ৬০০ লিটার চোলাইমদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা ১৪টি ড্রাম থেকে মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ঋষিপাড়ার লিটন ঋষির ছেলে ওমর ঋষি (২০) কে আটক করা হয়।
ওসি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
« দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল, ২০ হাজার টাকা জরিমানা (Previous News)
(Next News) শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: অর্থ উপদেষ্টা »



















