Main Menu

জগৎবাজারে সরকারি সার বিক্রিতে কারসাজি, ২ ব্যবসায়ীকে জরিমানা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি মূল্যে বিক্রয় করার দায়ে দুই সার ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা শহরের জগৎ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জেলা শহরের জগৎ বাজার এলাকায় সরকারি সার বেশি মূল্যে বিক্রয় করছে কিছু ব্যবসায়ি। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায় মেসার্স সাইফুল ইসলাম (প্রো. মো. নাজমুল হক) সার বিক্রয়ের প্রতিষ্ঠানে সরকারি সার অনুমোদনহীন ও বেশি দামে বিক্রি করছে। প্রতিষ্ঠানটিতে টিএসপি সরকারি সার সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ২১ টাকা কেজি। কিন্তু তারা বিক্রয় করছিল ৫০ টাকা কেজি দরে। ২৭ টাকা কেজি দরের ইউরিয়া সার ৩৬ টাকা এবং ২০ টাকা কেজি দরের এমওপি সার ২৫ টাকা কেজি দরে বিক্রয় করছিল।

পাশাপাশি প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রির কোনো লাইসেন্স ছিল না। পরে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন ভূঁইয়া (ডিলার) (প্রো: রুহুল আমিন ভূঁইয়া) অনুমোদনহীন প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ইসলামের কাছে সরকারি সার বিক্রয়ের অপরাধে মেসার্স রুহুল আমিন ভূইয়া প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares