Main Menu

আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। পরবর্তীতে আখাউড়া থানা পুলিশের একটি দল ঢাকার পথে রওনা হয় মোরাদকে হস্তান্তরের জন্য।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত মোরাদ রাজনৈতিক পরিবর্তনের পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares