Main Menu

May, 2021

 

লোক সংস্কৃতি পরিষদের নতুন কমিটিকে শিল্পী সংসদের অভিনন্দন

লোক সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া লোক সংস্কৃতি পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধায় স্টুডিও রংধনুর কার্যালয়ে লোক সংস্কৃতি পরিষদের আহবায়ক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্টিত সভায় নতুন কমিটি ঘোষনা করেন সাবেক সভাপতি বিশিষ্ট সংগীত পরিচালক আলী মুসাদ্দেক মাসুদ। ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবাশীষ চক্রবর্তী দেবু। কমিটির প্রধান পৃষ্টপোষক হিসেবে নির্বাচিত হয়েছেন দেওয়ান মারুফ আর উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন আলী মুুসাদ্দেক মাসুদ। নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি ও নতুনমাত্রার সম্পাদক আলRead More


আইসিসি-র ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশের মেহেদি, পিছিয়ে গেলেন বুমরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল বল করার পুরস্কার পেলেন মেহেদি হাসান। আইসিসি-র ক্রমতালিকায় বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার উঠে এলেন ২ নম্বরে। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ভারতীয় পেসার যশপ্রীত বুমরা যদিও নেমে গিয়েছেন ক্রমতালিকায়। মেহেদির আগে বাংলাদেশের শাকিব আল হাসান এবং আব্দুর রজ্জাক আইসিসি-র ক্রমতালিকায় প্রথম ২ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। মেহেদি আগের থেকে ৩ ধাপ ওপরে উঠে এসেছেন। বুমরা নেমে গিয়েছেন এক ধাপ। পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের আরও একRead More


কসবায় দুই ভাইয়ের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

কসবা প্রতিনিধি::ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্ৰাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামের প্রতিপক্ষের হামলায় নিহত দুই ভাইয়ের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলাতক আসামিরা গ্ৰেফতার না হলে কাফনের কাপড় বেঁধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মানববন্ধন কারীরা। আজ সকালে শ্যামপুর-নিমবাড়ি রাস্তায় প্রায় এক ঘন্টা এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাবুল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন; আলী আজগর, নোয়াব মিয়া, তাজুল ইসলাম,মোস্ত মিয়া, সেলিম মিয়া,রতন মিয়া প্রমুখ। উল্লেখ্য যে, দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে নিমবাড়ি গ্ৰামের পিতামৃত লাবু মিয়ার দুই ছেলে গত ২০১৭ সালে ১০এপ্রিল ছোট ছেলে রহিজ মিয়া ও ২০২১ সালে ১৩ মার্চ বড় ছেলেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় খুলি ছাড়া জন্ম নেয়া শিশুটি মারা গেছে

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মাথার খুলি ও মগজ ছাড়া জন্ম নেয়া কন্যাশিশুটি মারা গেছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের শিশু বিভাগে শিশুটির মৃত্যু হয়। জানা যায়, সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কন্যাশিশুটির জন্ম হয়। জন্ম হওয়ার পর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার বিকেলে বিকেলে শিশুটি মারা যায়। এ ব্যাপারে হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আখতার হোসেন জানান, শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছিল। এ ধরনের শিশুর বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। মায়ের ফলিক অ্যাসিডের অভাব ও পুষ্টিজনিত সমস্যার কারণে শিশুটির খুলি ও মগজ গঠন হয়নি। এই শিশুদের অ্যানেনসেফ্যালি বলা হয়। এ ধরনের শিশুদের তেমন কোনোRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ এসআইকে একযোগে বদলি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে কর্মরত ১৩ জন উপপরিদর্শককে (এসআই) একযোগে বদলি করা হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে করা বদলির আদেশটি মঙ্গলবার (২৫ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছে। বদলির আদেশে ১০ জনের বদলির ধরন জনস্বার্থে ও বাকি ৩ জনের প্রশাসনিক কারণে বলে উল্লেখ করা হয়েছে। সবাইকে আগামী ২৯ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র নিতে বলা হয়েছে। অন্যথায় ৩০ মে থেকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিতRead More


কসবায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের হত্যা কান্ডের বিচারসহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি:: ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র ও কসবা খাড়ের গ্রামের মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র নিহত হাফিজুর রহমানের হত্যার বিচারের দাবীতে আজ বিকালে কসবা স্বাধীনতা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ^বিদ্যালয় কসবা-আখাউড়া ছাত্র সংসদের উদ্যোগে হাফিজুর রহমানের হত্যার বিচারসহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ^বিদ্যালয় কসবা-আখাউড়া ছাত্র সংসদের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে মো: গোলাম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন; ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র তানজিম আহমেদ সাকিব,কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ছাত্র ও নিহত হাফিজুর রহমানের পরিবারের সদস্য আসাদুজ্জামান অভি, ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র রাহিমুল ইসলাম তুষার, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলাম রনি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রRead More


নবীনগর স্বাস্থ্যবিধি না মেনে স্পীডবোটে যাত্রী পারাপার করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদর স্পীডবোট ঘাটে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি নিষেধ না মেনে গাদাগাদি করে যাত্রী পারাপারের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আজ সোমবার ২৪ মে দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) মো. ইকবাল হাসান । এ সময় সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন ও গাদাগাদি অবস্থায় যাত্রী পরিবহন করায় স্পীডবোট পরিচালনার সাথে সম্পৃক্ত ( ঘাটের ইজারাদার ও বোট সুপারভাইজার) ০২ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ মোতাবেক ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এতে অভিযুক্ত ব্যক্তিগন সরকারি নির্দেশনা মোতাবেকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজ ছাড়া কন্যা শিশু জন্ম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক দম্পতির গর্ভে মাথার খুলি ও মগজ ছাড়া একটি কন্যা শিশু জন্ম নিয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের নরমাল ডেলিভারিতে শিশুটির জন্ম হয়। জন্ম নেওয়া শিশুটি অসুস্থ হলেও তার মা তানজিনা বেগম সুস্থ আছেন। তানজিনা বেগম নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। হাসপাতাল ও নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার গোয়ালনগরের শহীদ মিয়া মেয়ে তানজিনা বেগমের সাথে প্রায় দুই বছর আগে একই উপজেলার ভলাকুটের মৃত সফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিনের বিয়ে হয়। প্রায় এক বছর আগে তানজিনা গর্ভবতী হয়। এরপরRead More


সরাইলে চোলাই মদ উৎপাদন কারখানায় পুলিশের অভিযান। সরঞ্জামসহ মদ উদ্ধার, গ্রেপ্তার-৩

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ৬০ বছরের পুরাতন কালিকচ্ছের ঋষি বাড়ির চোলাই মদ উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছে এস আই বিল্লাল হোসেনের নেতৃত্বে সরাইল থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে অভিযান। অভিযানকালে মাটির নীচ থেকে মদ তৈরীর সরঞ্জাম,কন্টিনসহ ৯০ লিটার মদ উদ্ধার করা হয়। উৎপাদন ও বিক্রয়ের সাথে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে কস্তরি রবি দাস (৫০), তার স্ত্রী অঞ্জনা রবি দাস (৩৫) ও মেয়ে চম্পা রবি দাসকে (১৮)। পুলিশের আগমন টের পেয়ে আগেই পালিয়ে গেছে আরো ৪-৫টি পরিবারের সদস্যরা। দীর্ঘ ১০-১২ বছর আলোচিত এই মদRead More


পৌর পরিষদের সভায় পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে পৌরবাসীর সহযোগিতা কামনা

ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিক সাধারণ সভা গতকাল সোমবার সকাল ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয় মিউনিসিপ্যাল কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলামRead More


This site is protected by wp-copyrightpro.com