May, 2021
বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী সহ ১১ জনকে জরিমানা
মো,জিয়াদুল হক বাবু , বিজয়নগর উপজেলার আমতলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী সহ ১১ জনকে সাজা প্রদান করা হয়েছে।আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে,এম ইয়াসির আরাফাত । করোনাভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও রাস্তায় কাঠ ফেলে রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময় দোকানদারদেরকে বিশেষ ভাবে সতর্ক করেন এবং সড়কে চলাচলে প্রতিবন্ধকতা রোধে আমতলী বাজার কাঠব্যবসায়ীদের কাঠ সরানোর নির্দেশ ও অর্থদন্ড প্রদান করেন। সড়কে অবৈধ স্হাপনা অপসারণ এর লক্ষ্যে বিজয়নগর উপজেলার আমতলী বাজারে কাঠব্যবসায়ীরা সড়কে কাঠ রেখে চলাচলে Read More
শিক্ষিকা মনিকা রাণী সাহার পরলোকগমন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,মাই টিভি ও মানবজমিনের নবীনগর উপজেলা প্রতিনিধি, শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামলের স্ত্রী,নবীনগর করিম শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা রানী সাহা (৪০) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মে রবিবার রাত ৯.৪৫ মিনিটে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি ২০১৭ সাল থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মাঝখানে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। মৃত্যুকালে মনিকা রানী এক ছেলে,এক মেয়ে ও স্বামী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় কেন্দ্রিয় মহা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। মনিকা রানী সাহার মৃত্যুতে স্থানীয় সাংসদRead More
কসবায় আইনশৃঙ্খলা উন্নয়ন, চোরাচালানী সভা ও তামাক নিয়ন্ত্রণ আইন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মন্ত্রীপরিষদ বিভাগের নিদের্শনা অনুযায়ী আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা উন্নয়ন মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালানী প্রতিরোধকল্পে বক্তব্য রাখেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,সহকারী কমিশনার ভূমি হাছিবা খান, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী.কসবা থানা অফিসার ইনচার্জএর পক্ষে এস আই রোওশন আলী,খাড়েরা ইউপি চেয়ারম্যান কবীর আহাম্মদ খা,মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মাঈনুল ইসলাম,বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া,গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা মাদকRead More
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে সুহিলপুরে গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ফিস বিতরণ
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ফ্যামিলী ডেভেলপমেন্ট ফর চিলড্রেন উইথ স্কলারশীপ (এফডিসিএস) প্রজেক্ট, ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে সুহিলপুর ইউনিয়নের ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ অফিস প্রাঙ্গনে রবিবার ৬ষ্ঠ – দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে ভর্তি ফিস,মাসিক বেতন, রেজিষ্টেশন ফিস বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ব-নির্ভর ব্রাহ্মনবাড়িয়ার নির্বাহী পরিচালক এস.এম শাহীন। প্রধান অতিথি জনাব পঙ্কজ বড়ুয়া উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন এবং উপস্থিত ছাএ-ছাএীদের উদ্দেশ্য করে বলেন, বর্তমানে আমরা করোনার প্রভাবে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এRead More
সরাইলের পলাতক দুই আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ, সরাইল |ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের দেলোয়ার হোসেন হত্যা মামলার পলাতক দুই আসামী মোঃ শফিক (৪০) ও মোঃ আতিক (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ঢাকার খিলখেত এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিক সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের আইয়ূব আলীর ছেলে ও গ্রেপ্তারকৃত আতিক একই এলাকার কিতাব আলীর ছেলে। পুলিশ জানায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে সাবেক চেয়ারম্যান কাশেম আলীর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে ৭ এপ্রিল রাতে পাকশিমুল বাজারে প্রতিপক্ষের হামলায় কাশেম আলীর পক্ষেরRead More
ফেসবুক পোষ্ট :: ২৫ বছর পর দুলাল ফিরে পেয়েছে স্বজনদের
মোহাম্মদ মাসুদ, সরাইল। ২৫ বছর পর মানসিক ভারসাম্যহীন দুলাল। ফিরে পেয়েছে নিজের স্বজনদের। গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার উজিলাভের মানসিক ভারসাম্যহীন দুলাল ২৫ বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা,কাটানিশার, কাজীউরা , ইসলামাবাদ এলাকায় মানুষের বাড়িতে থাকছেন। সম্প্রতি তার নিজের গ্রামের নাম ও উপজেলার নাম বলতে পারায় তেরকান্দা গ্রামের বাসিন্দা স্থানীয় এন,জি,ও সুক এর পরিচালক(কর্মসুচী) সাদেকুর রহমান প্রাণের ব্যাচ-৯৩ গ্রুপে এ বিষয়ে একটি পোস্ট দিলে গাজীপুরের তার পরিবারের সদস্যগণ খবর জানতে পারে। রবিবার সকালে তেরকান্দা গ্রামে এসে নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান কাজল চৌধুরী, ইউ,পি সদস্য ফজলুর রহমান, সাংবাদিক শেখ সিরাজুলRead More
সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২
মোহাম্মদ মাসুদ, সরাইল ।। সরাইল উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মো. শহিদুল ইসলাম সজল (৪৮) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভূশন দাস (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, বিকেলে আশুগঞ্জ অভিমুখী সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী অপর একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই মহাসড়কেরRead More
নবীনগরের মেঘনা নদী ভাঙ্গনের রোধ প্রকল্পের কাজের ধীরগতি, ক্ষুব্দ এমপি এবাদুল করিম বুলবুল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি, নূরজাহানপুর, সোনাবালুয়া ও ধরাভাঙা এলাকার নদীভাঙন এলাকায় ভাঙনরোধ কল্পে চলামান কাজের পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। সময়মত কাজ না করায় ঠিকাদারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার ২১ মে সোনাবালুয়া নদী ভাঙনপাড়ে পানি উন্নয়ন বোর্ড-এর নদী ভাঙনরোধ কল্পে চলামান কাজের পরিদর্শন ও অগ্রগতি পর্যালোচনা সভায় এ ক্ষোভ করেন তিনি। তিনি সভায় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীকে উদ্দেশ্য করে বলেন, ৭০ কোটি টাকার প্রকল্পের চার ভাগের একভাগও কাজ হয়নি। উক্ত ঠিকাদারের সাথে সকল চুক্তি বাতিলRead More
বিজয়নগরে বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার
মো: জিয়াদুল হক বাবু ::বিজয়নগরে হাওর থেকে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিলের সামনের হাওরের জমি থেকে অজ্ঞাত (৮০) বছরের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আতিকুর রহমান বলেন ,আজ দুপুর ১ টার দিকে লোকজন থেকে খবর পেয়ে হাওরের জমি থেকে প্রায় (৮০) বছরের এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি এবং শরীলে কোন আঘাতের চিহ্ন নেই ।এখন লাশের বিষয়ে কিছু বলা যাচ্ছেনা ।Read More
কসবায় রাস্তার আরসিসি কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র এমরান উদিদ্দন জুয়েল
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় ২০বছরের পুরাতন রাস্তাটি ৯৯ লাখ টাকায় খরচে আরসিসি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। আজ সকালে কসবা পৌর সভার ৮ ও ৯নং ওয়ার্ড মহিলা মাদাসা থেকে কালিকাপুর রেল লাইন পর্যন্ত ৭ দশমিক ৩মিটার লম্বা পুরাতন রাস্তাটির আরসিসি কাজের উদ্বোধন করেন কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। এই সময় কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপে জলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয়া রগুু,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম,কসবা ৮নং ওয়ার্ডRead More



















