Main Menu

সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ।। সরাইল উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মো. শহিদুল ইসলাম সজল (৪৮) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভূশন দাস (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, বিকেলে আশুগঞ্জ অভিমুখী সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী অপর একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের মো. শহিদুল ইসলাম সজল কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares