July, 2017
ধর্ষণ, হত্যা মামলার আসামী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই/ আঃ আজিজ সঙ্গীয় ফোর্সসহ ২৯ জুলাই/১৭ইং তারিখ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা কালে ১৩ বছরের মেয়ে স্বপ্না আক্তারকে ধর্ষন করিয়া হত্যার ঘটনায় রুজুকৃত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং ৬০ তাং- ২৫/০১/১৭ইং, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ আলমগীর (১৯), পিতা- শামসুল হক, সাং- ছাতিয়ান, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন নন্দনপুর এলাকা থেকে গ্রেফতার করত: তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সদর মডেল থানার উদ্যোগে শান্তি সমাবেশ :: ধুবলার ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে_বক্তারা
ব্রাহ্মণবাড়িয়া সদরের দুবলা গ্রামে শান্তি ফিরিয়ে আনতে শনিবার সদর মডেল থানা পুলিশের উদ্যোগে বাসুদেব উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ হয়েছে। বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মো: মহসিন,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইসহাক ভূইয়া,সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোফা মোল্লা, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন,সাবেক ইউপি সদস্যRead More
নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে হবে-মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,আগস্ট বাঙ্গালীর শোকের মাস।যথাযোগ্য মর্যাদায়-শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে শোক দিবসের সকল কর্মসূচী পালন করতে হবে।পুরো আগস্ট মাসজুড়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আদর্শ ও চেতনা ভিত্তিক নানা কর্মসূচীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে হবে। তিনি আরো বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে মহান আগস্ট মাসের সকল কর্মসূচী পালন করবে। তিনি গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির এক সভায় সভাপতির বক্তব্যেRead More
কসবা থানায় ব্যবহারের জন্য একটি পুলিশ ভ্যান প্রদান করেছেন এ্যামট্রানেট গ্রুপের চেয়ারম্যান বদিউল আলম
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে কসবা থানায় ব্যবহারের জন্য একটি পুলিশ ভ্যান প্রদান করেছেন এ্যামট্রানেট গ্র“প এর চেয়ারম্যান এ কে এম বদিউল আলম (জামাল)। পুলিশ ভ্যানটির চাবি ও কাগজপত্র গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মোঃ মোশাররাফ হোসেন ইকবাল, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ পিপিএম, কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুারো চীফ ও দৈনিক সরোদ’র সম্পাদক পীযুষ কান্তি আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, কসবাRead More
আশেক বিন ইমনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
তথ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক আব্দুর রহমানের পুত্র আশেক বিন ইমনের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবীনগরের বড়াইল ইউনিয়নের কমপ্লেক্স গোসাইপুর বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার সকালে মরহুমের ভাই দেশের বিশিষ্ট চর্ম রোগ বিশেষজ্ঞ কুর্মিটোলা সেনানিবাস জেনারেল হাসপাতালের রেজিষ্ট্রার ডাঃ এ বি রহমান এর নেতৃত্বে মেডিকেল টিম দিনব্যাপী ৩ শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বড়াইল, মেরাশানী, ভৈরব নগর সহ বিভিন্ন গ্রাম থেকে রোগীরা আসেন। মরহুম ইমন জালশুকা গ্রামের ডাইরেক্টর আব্দুর রউফের নাতী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রয়াত সংসদ সদস্য এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ভাগিনা।
বি গ্রেডেই থাকছে আশুগঞ্জ রেলস্টেশন, হরতাল প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনটি বিগ্রেড থেকে ডি গ্রেডে অবনমন করা হচ্ছে না। রেলস্টেশনটি বি গ্রেড-ই পুন:বহাল রাখার সিদ্বান্ত নিয়েছে রেলমন্ত্রনালয়। শুক্রবার বিকালে রেল ভবনের ৮ম তলায় সম্মেলন কক্ষে জাগ্রত আশুগঞ্জবাসীর নেতৃবৃন্দের সাথে এক সভায় রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি এ কথা জানিয়েছেন। দাবী মেনে নেয়ায় জাগ্রত আশুগঞ্জবাসীর ডাকা ৩১ জুলাই এর হরতাল ও রেলপথ অবরোধ কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাবে জাগ্রত আশুগঞ্জবাসী‘র এক মতবিনিময় সভায় আন্দোলনের এই কর্মসুচী স্থগিত করা হয়। জাগ্রত আশুগঞ্জবাসীর আহবায়ক হাজী মো. সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্য সচিব ঈসা খানRead More
সরাইলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক
মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক । শুক্রবার রাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সরাইল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, সরাইলে বন্দুকযুদ্ধে রোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকন জেলার সদর উপজেলার সুহিলপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। তিনি আন্তঃজেলা সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ। ওসির ভাষ্য, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় অভিযানে যায় সরাইল থানা পুলিশের একটিRead More
আ’লীগ ক্ষমতায় গেলে মানুষের লাভ হয়: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের লাভ হয়। আমরা যেন সে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারি সে চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে আছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা আয়োজিত বিনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর সভার সচিব মো. ফারুক প্রমুখ। মন্ত্রী আগামীRead More
পানামা-পেপারসে পদচ্যুত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
শেষ পর্যন্ত গদি রাখতে পারলেন না নওয়াজ শরিফ। পানামা কেলেঙ্কারিতে জড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নওয়াজ। আর্থিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত নওয়াজ এবং তাঁর তিন ছেলেমেয়ের বিরুদ্ধে রুজু হওয়া মামলা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কাছে পাঠাতেও নির্দেশ দিল শীর্ষ আদালত। এ দিন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ‘‘আর্থিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত নওয়াজ প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্য নন। তিনি আইনসভার সদস্যপদের যোগ্যতাও হারিয়েছেন।’’ পাক অর্থমন্ত্রী ইশাক দার এবং মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন সফদারকেও পদে থাকার অযোগ্য বলে ঘোষণা করেছে আদালত। এই নিয়ে তৃতীয় বার মেয়াদ পূর্ণ করারRead More
সরাইলে ঝড়ে পড়া শিক্ষার্থীদের সাটিফিকেট বিতরণ ও চাকুরী
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার সেভ দ্য চিলড্রেনের সহগোগিতায় বিকালে ঝড়ে পড়া একশত শিক্ষার্থীদের কারীগরি প্রশিক্ষণ শেষে সাটিফিকেট বিতরণ করেছে। সাঠিফিকেট শেষে ৪৯জন দক্ষ কারীগরী শিক্ষার্থীদেরকে “রিডাক লেদার এন্ড লাগেজস কোম্পানী’তে” চাকুরীর নিশ্চয়তা দেয়া হয়েছে। সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(অ:দা:) মোহাম্মদ ইবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রস্ক -২ প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড.মোহাম্মদ মিজানুর রহমান । বিশেষ অতিথি রস্ক -২ প্রকল্পের উপ-পরিচালক শাহাদাত হোসেন ,সহকারী পরিচালক মো: নুরুজ্জামান মল্লিক , সেভ দা চিলডেন ডেপুটি ডিরেক্টর নিশাত আফরোজ মির্জা , সিপিডির নির্বাহীRead More



















