Main Menu

November, 2026

 

এইচএসসিতে ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৪৬.৯৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাসের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। মোট ১১ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৭৯১ জন। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ৭৭৩ জন। উপজেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। এ উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৫৬ জন। পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। অন্যদিকে, সবচেয়ে খারাপ ফল করেছে কসবা উপজেলা। এ উপজেলায় ২ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যেRead More


আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া গোষ্ঠী ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যায়, আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুরে গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর চার বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার উভয়ের গোষ্ঠীরRead More


নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর, এখনো শেষ হয়নি বিচার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর পূর্ণ হয়েছে। ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বহু বাড়িঘর ও মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়। এক দশক পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট সব মামলার বিচার শেষ হয়নি। ফলে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ২০১৬ সালের ৩০ অক্টোবর রসরাজ দাস নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নাসিরনগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে উপজেলা সদরে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। একপর্যায়ে হিন্দু সম্প্রদায়েরRead More


নবীনগরে হাজার বিঘা জমিতে চাষাবাদ বন্ধের অভিযোগ, ৩-৪ দিনের মধ্যে আবাদ না হলে শেষ কৃষকদের স্বপ্ন

মাঠজুড়ে ফসল ফলানোর স্বপ্ন। কেউ আলু, কেউ শসা, বেগুন, সরিষা কিংবা মরিচ চাষের প্রস্তুতি নিয়েছেন। জমি তৈরি, বীজ সংগ্রহ আর পরিবারের খরচের হিসাব—সবকিছুই নির্ভর করছে সময়মতো চাষাবাদ শুরু করার ওপর। কিন্তু সেই জমিতেই এখন লাঙল চালাতে পারছেন না কৃষকেরা। তাঁদের অভিযোগ, পুলিশের বাধায় বন্ধ রয়েছে প্রায় এক হাজার বিঘা জমির চাষাবাদ। সময়মতো আবাদ করতে না পারলে এক মৌসুমের স্বপ্নই শুধু নয়, পরিবারের সারা বছরের জীবিকাও হুমকির মুখে পড়বে। এ চিত্র ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের নতুন পাড়ার। জমিতে চাষাবাদের সুযোগ নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার দুপুরে গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মানববন্ধনRead More


বাঞ্ছারামপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলামের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসী ও খাদেমুল ইসলাম মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফারজানার স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শুকুর আলী প্রধানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আবুল কাশেম, শাহ আলম, মো. মোহন মেম্বার, মো. নাজিম উদ্দিন সরকার, হাফেজ মাহমুদুল হাসান রাসেল, শামীম বেপারী, আলিম আল কাছির, খাদেমুল ইসলাম, মো. সায়মন, আহম্মেদ, আলমগীর হোসেন, মো. আনারুল হক,Read More


এবার তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি কবির আহমেদ ভূঁইয়ার

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন। পোস্টে কবির আহমেদ ভূঁইয়া প্রস্তাবিত বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থাপনের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা যেতে পারে। এতে প্রায় ৮৯ লাখ মানুষ বিভাগীয় প্রশাসনিক সুবিধার আওতায় আসবেন বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে পোস্টে বলা হয়,Read More


This site is protected by wp-copyrightpro.com