Main Menu

বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ

[Web-Dorado_Zoom]
বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৪ থেকে ৫টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জালালপুর গ্রামে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে গোষ্ঠীগত প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দুই দিন আগে রাতে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ওই সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় ৪ থেকে ৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares