Tuesday, November 17th, 2026
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশে বদলি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. জাবেদ উল ইসলামকে এসএমপি, সিলেটে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সিলেট জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৯ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ)Read More
বাঞ্ছারামপুরের যে পুকুরে ডুবে আছে একটি শহর
মাহমুদ নেওয়াজ জয় : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একটি পুকুর। সেই পুকুরে ডুবে মারা যায় দুই বোন মঞ্জু ও অঞ্জু। ঘটনাটি বাস্তব কোনো সংবাদ নয়, বরং কথাসাহিত্যিক মাহমুদুল হকের উপন্যাস ‘জীবন আমার বোন’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯৭৬ সালে প্রকাশিত উপন্যাসটির কাহিনি আবর্তিত হয়েছে ১৯৭১ সালের মার্চের উত্তাল ঢাকাকে ঘিরে। কিন্তু গল্পের আড়ালে বারবার ফিরে আসে বাঞ্ছারামপুরের সেই পুকুর, যা হয়ে উঠেছে স্মৃতি, শোক ও হারিয়ে যাওয়ার প্রতীক। মাহমুদুল হকের আরেকটি বিখ্যাত উপন্যাস ‘কালো বরফ’। ১৯৭৭ সালে প্রকাশিত এই উপন্যাসেও রয়েছে একটি পুকুর, পুরোনো কাতল মাছ এবং মাছ-পাখির সঙ্গে কথা বলা এক মেয়েরRead More
বাঞ্ছারামপুরে ২৬ বছরেও জমির দখল পাননি ১৭২ ভূমিহীন, বাধা দিচ্ছেন প্রভাবশালী ও বিলের ইজারাদার
বাঞ্ছারামপুরে ভূমিহীন কৃষকদের পুনর্বাসনে সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া জমি ২৬ বছরেও ভোগদখলে নিতে পারেননি ১৭২ জন। প্রভাবশালী ব্যক্তিদের দখল ও বিলের ইজারাদারদের বাধায় এসব জমিতে চাষাবাদ করতে পারছেন না তাঁরা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বাড়িয়াদহ বিল ও আশপাশের এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক ভূমিহীন পরিবার মানবেতর জীবনযাপন করছে। খোঁজ নিয়ে জানা গেছে, ফরদাবাদ ইউনিয়নের বাড়িয়াদহ বিল, সাতদোনা, কাজিরচর ও রুপসদী (দক্ষিণ) মৌজায় ১৯৯৯-২০০০ অর্থবছরে ১৭২ জন ভূমিহীন কৃষককে এক একর করে খাসজমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয় সরকার।Read More
বিজয়নগরে চোর সন্দেহে যুবককে পি-টি-য়ে হ-ত্যা, দুই সপ্তাহ পর আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির সন্দেহে শাহীন মিয়া (২৯) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁ-ধে পি-টি-য়ে হ-ত্যা-র ঘটনায় উমর আলী (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উমর আলী বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে। তিনি এ হত্যা মামলারRead More
কসবায় বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৪ শ প্রান্তিক কৃষক
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার এসব কৃষক- কৃষাণীর মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। সার ও বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, পৌরRead More
জাল খতিয়ান তৈরি করে জমি আত্মসাতের চেষ্টা, অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের নায়েব কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতির মাধ্যমে জমির খতিয়ান তৈরি করে অন্যের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে করা মামলায় মো. শাহজাহান মিয়া নামে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (৪র্থ) বিচারক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মো. শাহজাহান মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) হিসেবে কর্মরত রয়েছেন। আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা মৃত জলফু মিয়ার ছেলে মো.Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসককে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিওকল, থানায় জিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ভিডিওকল করে আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ইংরেজিতে ‘এন হাসান হাকিব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে এ ভিডিওকল করা হয়। জিডি সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৪৪ মিনিটে ০১৩৫০৪৮৯০৩৩ নম্বর থেকে সিরাজুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবেRead More
কসবায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল রাফিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল রাফি কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেRead More
বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ
বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৪ থেকে ৫টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জালালপুর গ্রামে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে গোষ্ঠীগত প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দুই দিন আগে রাতে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ওই সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলারRead More
ডিসেম্বর সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে। তিনি আরেও বলেন,Read More



















