আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশে বদলি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. জাবেদ উল ইসলামকে এসএমপি, সিলেটে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সিলেট জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৯ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
« বাঞ্ছারামপুরের যে পুকুরে ডুবে আছে একটি শহর (Previous News)



















