Monday, November 16th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠনের আহ্বায়ককে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা পাথরের আঘাতে তাঁর চোখ গুরুতরভাবে জখম হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যায় রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে স্টেশন কলোনি এলাকায় পৌঁছালে আড়াল থেকে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে একটি পাথর তাঁর চোখে আঘাত হানে। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। অন্যায়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে আসছে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’।Read More
শেখ হাসিনার ফেরা ও পাসপোর্ট নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি রয়েছে: রুমিন ফারহানা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তথ্য উপদেষ্টার বিভিন্ন সময়ের বক্তব্য তুলে ধরে এ অসংগতির বিষয়টি সংসদের নজরে আনেন। রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’-এর মতো শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাও তারRead More
আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। কমিটিকে নিরপেক্ষভাবে ঘটনার সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী সাত দিনের মধ্যে জেলা শাখার কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি এবং মিছিলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিষয়টিও জেলা ছাত্রদলের নজরে এসেছে। এতে আরও বলাRead More
ডিবির জব্দ তালিকায় ২৬০ বস্তা, আমদানিকারকের দাবি ৩৩৪—বাকি ৭৪ বস্তা কোথায়?
একটি ট্রাকে ছিল ৩৩৪ বস্তা জিরা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের পর জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে ২৬০ বস্তা। আমদানিকারকের দাবি, ট্রাকে থাকা ৩৩৪ বস্তা জিরার বিপরীতে ২৬০ বস্তা দেখিয়ে জব্দ তালিকা তৈরি করা হয়েছে। এতে বাকি ৭৪ বস্তা জিরার হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় ডিবির জব্দ তালিকা, আমদানিকারকের বক্তব্য এবং পুলিশের অবস্থান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে জিরাভর্তি ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। পরে তল্লাশি শেষে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণবিরোধী অভিযান, ৩ পরিবহনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপন্ন করায় তিনটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। তিনটি মামলায় মোট ৬০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ছয়টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শব্দদূষণ সৃষ্টির দায়ে তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় গাড়িগুলো থেকে ছয়টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি প্রায় ১০টি বাস,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাল ভরাট, ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয়নপুর এলাকায় সরকারি খাল ভরাট করে পাথর ভাঙার কারখানায় যাতায়াতের রাস্তা নির্মাণ এবং কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগে এক ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস এবং খালে ফেলা মাটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. মরতুজা বর্ষণ এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নয়নপুর এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় যানবাহন চলাচলের সুবিধার্থে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণRead More



















