Main Menu

Wednesday, November 18th, 2026

 

কসবা থেকে ৮ মামলার আসামি ও দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, পুলিশ অ্যাসল্ট ও সন্ত্রাসবিরোধী মামলাসহ আটটি মামলার আসামি এবং দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেন ভুঁইয়া প্রকাশ ওসি কামালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল হোসেন ভুঁইয়া (৫৩) সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম হাজী আব্দুল কাইয়ুম। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। কসবা থানার ২০২৪ সালের ২৯ মে দায়ের করা একটি ডাকাতির প্রস্তুতিRead More


কসবায় সাব্বির হত্যা মামলার আরেক আসামি ঢাকায় গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে নাজমুল হাসান সাব্বির হত্যা মামলার আরও এক আসামিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-১০-এর যৌথ দল। গ্রেপ্তার রাব্বি (২৫) মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি। এ নিয়ে এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধোলেশ্বর কলেজ রোডে নীরব জুয়েলার্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাব্বি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের আবুল বাশার ওরফে বাশু মিয়ার ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, নিহতRead More


সরাইলে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩২ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়েছে। পাশাপাশি আইন অমান্যকারীদের কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীব। বিজিডিসিএল সূত্রে জানা গেছে, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২১টিRead More


ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে সিরাজুল ইসলামের আকস্মিক পরিদর্শন, তিন দিনের প্রশিক্ষণে ১৫-২০ হাজার টাকা আদায়ের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য এবং প্রশিক্ষণের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের খোঁজ নিতে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি টিটিসিতে গিয়ে বিদেশগামী প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁদের কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে, কেউ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দিয়েছেন কি না, তা জানতে চান। পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা তাঁদের বিভিন্ন অভিযোগ ও ভোগান্তির কথা তুলে ধরেন। তাঁর আকস্মিক উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে কেন্দ্র এলাকায় থাকা কয়েকজনRead More


This site is protected by wp-copyrightpro.com