Main Menu

June, 2019

 

কসবায় মাদকদ্রব্যেও অপরব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার চলতি দায়িত্ব মো:জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার আগে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্বও থেকে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। এতে অংশ গ্রহণ করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার চলতি দায়িত্ব মো: জাহাঙ্গীর হোসেন, কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভ’ইয়া রগুু,উপজেলা কৃষি অফিসার মাজিদুল ইসলাম,কসবাRead More


আশুগঞ্জের খড়িয়ালায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুটপাট ও ৭ জন আহত॥

নিজস্ব প্রতিবেদক॥  আশুগঞ্জের খড়িয়ালায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুটপাট ও ৬জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুত্বর আহতরা হলো বড় হাটির মৃত এলাই মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫৫), এলাই মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫), আব্দুর রউফের ছেলে সোবহান মিয়া (২৮) , বাদল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৫) , বাদল মিয়ার ছেলে জীবন মিয়া (২২), সাদেক মিয়ার ছেলে মনির হোসেন (২৫), মৃত হাসান মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩২)। সোমাবার বিকেলে উপজেলার খড়িয়ালা গ্রামের বড় হাটি ও সরকার পাড়ার ছেলেদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরেRead More


আশুগঞ্জে শহীদ জননী জাহানার ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥ শহীদ জননী জাহানার ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশুগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ২৬ জুন বুধবার বিকেলে নূর মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আশুগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মোবারক আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবু নাছের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান। আশুগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক জৌসনা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগেরRead More


নবীনগরে শিক্ষার নামে চলচ্ছে রমরমা বাণিজ্য

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যাঙের ছাতার মত অস্থায়ীভাবে ঘর ভাড়া করে গড়ে উঠেছে প্রায় শতাধীক কিন্ডরগার্টেন। গুটি কয়েক কিন্ডারগার্টেনে মানসম্মত পাঠদানের সু-ব্যবস্থা থাকলেও বাকী সব স্কুলে নেই । এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য নেই খেলাধুলার মাঠ। পাঠদান ও পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণে অনুমদন না থাকলেও এসব স্কুলের শিক্ষার্থীরা বছর শেষে বিভিন্ন স্কুলের নামে পিএসসি পরীক্ষায় অংশ নেয়। অনেক শিক্ষার্থী জানে না সে কোন স্কুলের শিক্ষার্থী। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই নামে বেনামে গড়ে উঠেছে এসব প্রাইভেট প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠনে ভর্তি ফি,সেমিষ্টার ফি ও মাসিক ফি এরRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজনে ২৫ জুন ২০১৯ তারিখ মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন “দুর্নীতি থেকে বাঁচতে, দুর্নীতি মুক্ত সমাজ চাই। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে টিআইবি ও সনাক কাজ করে যাচ্ছে। তাই টিআইবি ও সনাক এর সকল কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহযোগিতা অব্যাহতRead More


সংস্কার শেষে শাহবাজপুর সেতু দিয়ে যান চলাচল শুরু

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুতে সংস্কারকাজ শেষে প্রাথমিকভাবে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। সেতুটিতে বেইলি স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ সোমবার সকাল থেকে শুরুতে যাত্রীবিহীন বাস চলতে দেওয়া হলেও পরবর্তী সময়ে সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেওয়া হয়। জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন বলেন, ‘সেতুর একপাশ দিয়ে যান চলাচল করতে দেওয়া হচ্ছে। পুরাতন সেতুটির পাশাপাশি নতুন আরেকটি সেতু নির্মাণের কাজও শেষ পর্যায়ে। এটি আগামী মাসের ৩ তারিখে যানRead More


হোমিও ফার্মেসীর নবীনগরে ঔষধের দোকান থেকে মাত্রাতিরিক্ত এলকোহলের বোতল উদ্ধার,আটক-২

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের এক হোমিও ফার্মেসীর দোকান থেকে মাত্রাতিরিক্ত এলকোহলের ১৯০ বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পুলিশ শামীম পারভেজ(৪০) ও আব্দুল করিম ডাক্তার(৪৮) নামে দুজনকে আটক করেছে। নবীনগর থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিমগঞ্জ বাজার থেকে এলকোহলের ১৯০ বোতল সহ পুলিশ তাদের গ্রেফতার করে। নবীনগর থানার ওসি রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চত করে জানান,ঘটনায় জড়িত দুজনকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কসবায় সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে-উপজেলা চেয়ারম্যান

কসবা প্রতিনিধি:: শিক্ষাপ্রতিষ্ঠানের অধীনস্থ প্রতিষ্ঠান গুলোর সঙ্গে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা সততার পাঠ দিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপির সহকারী একান্ত সচিব ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন । কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে তিনি বলেন;সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার গুণগতমান অর্জন করতে হবে। আজ সোমবার দুপুরে কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভ’ইয়া রগুুর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদRead More


আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায় অতিরিক্ত সচিব মোঃ আব্দুল বারিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে

রোববার সকালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল বারিক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে রিসার্চ ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে ২৩ জুন রোববার মধ্যাহ্ন ১২টায় কিশোরী ও বিবাহিত মহিলাদের ‘জরায়ু এবং স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরীতে অবহিত করণ’ বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো: শাহ আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এষণা পাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাজবাহুল ইসলাম প্রমুখ। কর্মশালায় আলোচকগণ পুরুষদের প্রতি নিজের স্ত্রী ও কন্যাকে এবং মহিলাদের প্রতি ক্যান্সার আক্রান্ত হতে মুক্ত থাকতে বিয়েরRead More


This site is protected by wp-copyrightpro.com