June, 2019
নবীনগরে রডের বোঝা শরীরে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কহিনুর
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে কহিনুর বেগম(২২) নামে এক কিশোরী রডের বোঝা শরীরে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরেজমিনে কহিনুর বেগমের বাড়ি গিয়ে দেখা যায়, শরীরে রডের বুঝা নিয়ে মানবেতর জীবনযাপন করে চলেছেন দিনরাত কুহিনুর বেগম। ইতিমধ্যে তার বাবা-মা-কেউ বেঁচে নেই। একমাত্র ছোট একটি ভাই ছাড়া আপন বলতে কেউ নেই তার পৃথিবীতে। ঐ ছোট ভাই নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন সে। স্থানীয়রা জানায়,পাঁচবছর আগে কহিনুরের শরীরে হঠাৎ হাড়ে সমস্যা দেখা দেয় এরপর দিনে দিনে তার শরীর ক্রমশেই অবনতি দেখা দিলে তার বাবা মো.কবির মিয়া ঢাকায়Read More
ভৈরব চেম্বার নির্বাচনে হুমায়ূন কবীর সভাপতি নির্বাচিত
কিশোরগঞ্জের ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক (২০১৯-২০২১) নির্বাচনে সভাপতি পদে আলহাজ মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি আলহাজ আবদুল্লাহ আল মামুন পেয়েছেন ৫৭৩ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী রিয়াজ আহমেদ মারুকী শাহীন পেয়েছেন ১২৭ ভোট। তিনি বর্তমান কমিটির সহ সভাপতি। সিনিয়র সহসভাপতি পদে হাজি মোশারফ হোসেন ১ হাজার ৭৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান কামাল পেয়েছেন ২০৫ ভোট। সহসভাপতি পদে জাহিদুল হক জাবেদ ৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু কাউছার খন্দকার পেয়েছেন ২৯১ ভোট।Read More
বাড়ির উপর দিয়ে রাস্তা না দেয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শিক্ষক দম্পতি। মামলা না করতে হুমকি
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইলে বাড়ির উপর দিয়ে রাস্তার জায়গা না দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে সহ শিক্ষক দম্পতিকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকেলে তাদের হামলা করলে আহত অবস্থায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী রাম চন্দ্র দাস জানান, তিনি বড়ইছাডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিন বছর পূর্বে তার গ্রামের বাড়ির অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের দাসপাড়া বাদল দাস নামে একজন তার বাড়ির পাশে জায়াগা ক্রয় করে। সে জায়াগা থেকে বের হওয়াার একাধিক রাস্তা থাকলেও সরাসরি রাস্তার জন্য রামচন্দ্র দাসের বাড়ির উপর দিয়ে জায়গাRead More
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ব্রীজের রেলিং ভেঙ্গে আঞ্চলিক সড়কে যানজট
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ গত মঙ্গলবার (১৮)জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর উপর থাকা পুরানো ও জরাজর্ণ ব্রীজটির পূর্বদিকের রেলিং ভেঙ্গে সেতুর একাংশসহ নদীতে পড়ে যায়। এরপর থেকে ব্রীজটির উপর দিয়ে ভারী এবং মাঝারি আকারের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এদিকে ঢাকা থেকে বৃহত্তর সিলেটগামী যানবাহনগুলোকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ সড়ক দিয়ে এবং বৃহত্তর সিলেট থেকে আসা ঢাকা ও চট্টগ্রামগামী যানবাহনগুলোকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। এদিকে আঞ্চলিক সড়ক দুটো ধারণ ক্ষমতা কম থাকায় এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করতেRead More
মূল অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
ছেলে ধর্ষক, লজ্জায় আত্মহত্যা করলেন বাবা
নবীনগর প্রতিনিধি: গত ২০ জুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নাঈম ইসলাম (২৭) শ্যালিকা তামান্না আক্তারকে (১৫) ধর্ষণের পর হত্যা করেন। কিন্তু শনিবার নাঈমের বাবা বসু মিয়ার (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে নবীনগর উপজেলার গোসাইপুর গ্রাম থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ছেলের অপকর্মের কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। নিহত বসু মিয়া জেলার সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের শালগাঁও গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে। নবীনগর থানা পুলিশের পরিদর্শক ইন্সেপেক্টর (তদন্ত) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলের ধর্ষণেরRead More
নবীনগরে পি শহীদ সিপাহী গোলাম মোস্তফার মাতা অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছেন না
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাউচাইল গ্রামের শহীদ সিপাহী গোলাম মোস্তফা মাতা আয়েশা খাতুন(৯০) সামান্য অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসা অভাবে নিজ স্বামীর রেখে যাওয়া ভাঙ্গা ঘরের বিছানায় শুয়ে ধুকে ধুকে মৃত্যুর প্রহর ঘুনছেন তিনি। সরজমিনে গিয়ে দেখা যায়,বয়সের ভারে বৃদ্ধ আয়েশা খাতুন গত এক মাস আগে নিজ বিছানা থেকে পরে গিয়ে তার কোমরের হার ও একটি হাত-একটি পা ভেঙ্গে গেছে। আয়েশা খাতুনের হত দরিদ্র নিজ সন্তানরা তাদের নিজেদের সামর্থ অনুযায়ী চিকিৎসা করিয়েছেন। আয়েশা খাতুনের ছেলে সামছুল হক জানান,ডাক্তার বলেছেন মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়Read More
স্ত্রীকে অচেতন, শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা করে পালালো দুলাভাই
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তামান্না আক্তার (১৫) নামে এক কিশোরীকে দুলাভাই কর্তৃক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের শালগাঁও গ্রামে ওই কিশোরীর বোনের শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তামান্না শালগাঁও গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। সে ওই গ্রামের একটি বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুলাভাই নাঈম ইসলাম (২৭) পলাতক রয়েছেন। তামান্নার বড় বোন স্মৃতি আক্তার জানান, নাঈম তার বাবা বসু মিয়ার সঙ্গে জেলা শহরের সড়ক বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। গত সোমবার তামান্নাকে খবর দিয়েRead More
কসবায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহম্পতিবার দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও শুভা যাত্রা বের করা হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া জীবন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসেন,কৃষি অফিসার মাজিদুল ইসলাম প্রমুখ। কসবা উপজেলা চত্বর থেকে একটি শুভা যাত্রা বের হয়ে উপজেলা প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। শুভ যাত্রায় সরকারী কর্মকর্তা, শিক্ষক , সাংবাদিকসহ প্রমুখ ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
সততার পুরস্কার মিষ্টি হয়!!
এক দেশে ছিল এক রাজা। তার বংশের কোন প্রদীপ ছিল না। এমন কেউ ছিল না যে তার মৃত্যুর পরে রাজ্য টা দেখবে। তাই সে খুব চিন্তিত হয়ে গেল। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার রাজ্যের সমস্ত বাচ্চাদেরকে ডাকলেন এবং বলল যে তোমাদের মধ্যে একজন হবে এই রাজ্যের রাজা।তখন সবাই খুশিতে আত্নহারা। পাশাপাশি রাজা মহাশয় আরো বলল যে তোমাদের সবাইকে একটি করে বীজ দেওয়া হবে এবং তোমাদের মধ্যে ১বছরে যে সবচেয়ে ভাল গাছ ফলন পাবে সে হবে এই রাজ্যের রাজা। তখন সবাই তাদের বাড়ি গিয়ে ওই রাজার দেওয়াRead More
বিকল্প সড়ক: সরাইল-নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক
ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর সেতু দিয়ে ভারী-মাঝারী যান চলাচল বন্ধ
সরাইলে শাহবাজপুর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়েছে। এ কারণে এ সেতুর ওপর দিয়ে সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে সওজ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সওজের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৩ সালে শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত হয় ২০৩ মিটার দীর্ঘ এ সেতু। একপর্যায়ে সেতুটি দুর্বল হয়ে পড়লে এর ওপর দুটি বেইলি সেতুRead More



















