June, 2019
কসবায় ইউপি চেয়ারম্যান ও সচিবদের প্রশিক্ষণ
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে তৃতীয় লোকাল গভর্ণ্যান্স সাপোর্ট প্রজেক্ট এর ইউপি অপারেশনাল ম্যানুয়াল বিষয়ে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন। প্রশিক্ষণে কোর্স পরিচালক ছিলেনব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার উপ পরিচালক দুর-রে-শাহওয়াজ। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন,এই সময় কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ । কসবা উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওRead More
টিআইবির উদ্যোগে বুধল ইউনিয়ন পরিষদে ২০১৯ – ২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ১৯ জুন ২০১৯ তারিখ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ০২ নং বুধল ইউনিয়ন পরিষদের ২০১৯ – ২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউপি সচিব সুমন পারভেজ ২০১৯ – ২০ অর্থবছরের বুধল ইউনিয়ন পরিষদের জন্য ১,১৭,১৫,৯৮০.০০ (এক কোটি সতের লক্ষ পনের হাজার নয়শত আশি টাকা) বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রস্তাবিত বাজেটে জনসাধারণের উত্থাপিত চাহিদাগুলো অন্তর্ভুক্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি প্রতিশ্রুতিRead More
ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রাণী
নাছিমা লুৎফর বিজয়নগর উপজেলা চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফর ৩৩ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে তানভীর ভূইয়া পেয়েছেন ২৬ হাজার ১০১ ভোট। স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর ৭ হাজার ৬৭৭ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম নির্বাচিত মহিলা উপজেলা চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান মান্না ৩৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন মুন্সী ২১ হাজার ৩৮৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিত্রী রাণী ৪৮ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতমRead More
বিজয়নগর উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাসভবন ও গাড়িতে ভাংচুর, আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী লুৎফুরের বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থীর বাসভবনে এই হামলা চালানো হয়। জানা যায়, নাছিমা মুকাই আলী লুৎফুর জেলার বিজয়নগর উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কা প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন। দুর্বৃত্তরা তার বাড়িতে থাকা দুইটি প্রাডো জিপ, করোলা প্রাইভেটকার ও মোটরসাইকেলে ব্যাপক ভাংচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং আরও দুইটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, দুপুর প্রায় সোয়া দুইটার দিকে বিজয়নগর উপজেলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী লুৎফুরের শহরের হালদারপাড়াস্থ এল রহমান টাওয়ারে ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্তরা হামলাRead More
নবীনগর-আলমনগর-দড়িলাপাং সড়কের বেহাল দশা, সীমাহীন দূর্ভোগ, দ্রুত সংস্কারের দাবী
নবীনগর প্রতিনিধিঃ নবীনগর-আলমনগর-দড়িলাপাং সড়কের প্রায় ১ কি:মি: রাস্তাটির বিভিন্ন স্থান ধ্বসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন সংষ্কারের অভাবে রাস্তার সিংহভাগ ইট উঠে গেছে। বিস্তীর্ণ এলাকার ৭টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দিয়ে চলাচল করে প্রাথমিক -মাধ্যমিক বিদ্যালয় সহ কলেজ ও মাদ্রাসার প্রায় সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী। এছাড়া ৩টি বাজারে যাওয়ার এটি একমাত্র রাস্তা। নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও পৌরসভার কাছ থেকে কাক্সিক্ষত নাগরিকসেবা পাচ্ছে না জনগন। তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে পর্যায়ক্রমে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও সংশ্লিষ্টRead More
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের জয়
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ টনটনে সোমবারের খেলায় সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে। এর ফলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে পাঁচ খেলায় পাঁচ পয়েন্ট। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে গেল বাংলাদেশ। টসে জিতে প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৩২১ রান করে। শাই হোপ সর্বোচ্চ ১৯১ বলে ৯৬ রান করেন। লুইস এবং হেটমেয়ার করেন যথাক্রমে ৭০ ও ৫০ রান। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৫২ রানে সৌম্য সরকারের (২৯) উইকেটটি হারায়। এর পর ১২১ রানের মাথায় তামিম ইকবাল আউটRead More
আশুগঞ্জে ট্রাক-বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে ট্রাক-বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ১০জন আহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সহযোগীতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। যানচলাচল বন্ধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ৫ কিলোমিটার দীর্ঘ এলাকায় যানবাহনের দীর্ঘ সাড়ি ছিল। এতে হাজারো যাত্রী চরম দূর্ভোগের শিকার হন। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করেন। খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হোসেন সরকার জানান, সকাল ১০টারRead More
সরাইলে মা সমাবেশ
মোহাম্মদ মাসুদ, সরাইল:: ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগের অংশিদারিত্বে ব্রিটিশ কাউন্সিল প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের বাস্তবায়নে মিতালী সমাজ কল্যাণ সমিতির সহায়তায় গত রোববার সকালে শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মা সমাবেশ’। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- মিতালীর সভাপতি ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। বক্তব্য রাখেন- জেলা সহায়ক শুশান্ত দে রায়, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক শেখ ইউনুছুল হক, বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দাস ও অভিভাবক শ্রী চরন দাস। বক্তারা সমাবেশেRead More
সরাইলে মাছ নিধন করে শত্রুতা
মোহাম্মদ মাসুদ, সরাইল:: সরাইলে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করে শত্রুতা মিটিয়েছেন দূর্বৃত্তরা। দশ লক্ষাধিক টাকার ক্ষতির মধ্যে পড়ে এখন দিশেহারা মৎস্য চাষী জামাল মিয়া। গত রোববার ভোরে উপজেলা সদরের চানমনি পাড়ার নতুন পুকুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরাইল থানায় অজ্ঞাতনামা লোকদের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২০ বছর ধরে মৎস্য চাষ ও ব্যবসা করেই জীবিকা নির্বাহ করে আসছেন জামাল মিয়া। জামাল মিয়া উপজেলার সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়ার আফজাল হোসেনের ছেলে। চানমনি পাড়া নতুন পুকুরে জামাল ভিন্ন প্রজাতির প্রায় ৮ লক্ষাধিকRead More
নবীনগরে যৌন নীপিড়নের অভিযুক্ত দুই শিক্ষককে বাঁচাতে মরিয়া প্রভাবশালীরা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুল আলোচিত শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌননিপিড়ন মামলার প্রায় ১০দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিশ। পুলিশের নিরব ভূমিকা জনমনে প্রশ্নের উদয় হয়েছে।এবং ওই দুই শিক্ষককে বাঁচাতে স্থানীয় প্রভাবশালীরা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার দোহাই দিয়ে তাদের শুধুই পদত্যাগ করিয়েই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্ঠা চালানো হচ্ছে। যৌননিপিড়নের মূল নায়ক মামলার ১নং আসামী ওই স্কুলের সহকারি প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস (৪০) অতিত নারী কলেংকারি ও জোয়া খেলাসহ দুষচরিত্রে নানাহ ঘটনা গনমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২নং আসামী প্রধান শিক্ষকRead More



















