Main Menu

May, 2016

 

গ্যাসের সমস্যা ওষুধ খেয়ে না কমিয়ে প্রাকৃতিক উপায়ে কমান

ওয়েব ডেস্ক: গ্যাসের সমস্যায় আমরা কম বেশি সকলেই ভুগি। বেশিক্ষণ কিছু না খেয়ে থাকলেই গ্যাস হয়ে যায় আমাদের পেটে। তার থেকে শুরু হয় বুকে পেটে ব্যথা, মাথা ধরা, গা বমি ভাব ইত্যাদি। অনেকের আবার গ্যাসের সমস্যা থেকে গ্যাস্টিকও হয়ে যেতে পারে। কখনও বেশি তেল জাতীয় খাবার খাওয়ার ফলে গ্যাস হয়ে যেতে পারে। তাই যারা গ্যাসের সমস্যায় ভোগেন তারা কোনও মশলাদার কোনও খাবার খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেয়ে তবেই খাবার খান। তবে সব সময় গ্যাসের ওষুধ খেয়ে খাবার খেলে কয়েক বছর বাদে আর কোনও ওষুধই শরীরে গিয়ে কাজ করতে পারে না।Read More


ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

ডেস্ক ২৪ঃঃ  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গত ২৮ মে পঞ্চম দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ১১টির মধ্যে ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।একটিতে  নির্বাচিত হয়ছেন স্বতন্ত্র  প্রার্থী।। ১ নাটাই (দঃ)- মোট ভোট ১৮৬৭৯, বিজয়ী প্রার্থী- মোঃ নাজমুল হক (স্বতন্ত্র ) ৮০৭০, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ শাহ আলম (আওয়ামীলীগ বিদ্রোহী) ৬৭৫৫। ২ তালশহর (পূর্ব)- মোট ভোট ১৫৭৯৯, বিজয়ী প্রার্থী- মোঃ এনামুল হক (আওয়ামীলীগ) ৭১৫৭, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ মনিরুল ইসলাম (স্বতন্ত্র  /ইসলামী ঐক্যজোট) ৫৭৩৮। ৩ নাটাই (উঃ)- মোট ভোট ১৯৬৪৭, বিজয়ী প্রার্থী- মোঃ হাবিবুল্লাহ বাহার (আওয়ামীলীগ)Read More


ফসলী জমির পানি চলাচল বন্ধ করে পুকুর খনন ১৫০ একর জমির চাষাবাদ ব্যাহতের আশঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের ১৫০ একর ফসলি জমির পানি চলাচলের একমাত্র পথ খাল বন্ধ করে পুকুর খনন করেছেন ওই গ্রামেরই এক প্রভাবশালী। এতে বর্ষা ও বৃষ্টির পানি জমে ফসলের মাঠ প্লাবিত হয়ে বিপাকে পড়েছেন গ্রামের কৃষি জমির মালিক ও শত শত প্রান্তিক কৃষক। এমনকি বর্তমানে প্রায় ১০ লক্ষাধিক টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়ে কৃষকের মাথায় হাত। সরেজমিনে জমির মালিক ও প্রান্তিক কৃষকরা অভিযোগ করে জানান, মাঠের পানি আদিকাল থেকে এই সরকারি খাল দিয়ে ভাটির দিকে প্রবাহিত হয়ে আসছে। গ্রামের প্রভাবশালী মাইনউদ্দিন খোকন পরিকল্পিতভাবে এসব জমি গ্রাস করার জন্য সরকারি খালেরRead More


আজ জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী

ডেস্ক ২৪:: বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী আজ সোমবার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে শহীদ হন তিনি। দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর আক্রমণের পরই প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুর ঘাটের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তার এ ঘোষণায় দেশবাসী মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা পান। এরপরই আপামর জনতা পাকিস্তানের কবল থেকে দেশকে স্বাধীন করারRead More


কাতারে নবীনগর উপজেলার প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ কমিটি গঠন

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ কাতারের ব্রাক্ষণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ কমিটি গঠন করা হয়েছে। শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় রাজধানী দোহা সিটির নাজমায় অবস্থিত হৈচৈ রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-কারি কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন,নজরুল ইসলাম ভূইয়া। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃনাজমুল হোসেন। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিথ ছিলেন,জসীম উদ্দীন আহমেদ(দুলাল)। আরও উপস্থিথ ছিলেন,হিরন মিয়া,আবুল বাশার,আবুল খায়ের মেম্বার,মোঃজামাল মিয়া,মোঃহাবিবুর রহমান প্রমুখ। নবীনগর প্রবাসী কল্যান ঐক্য পরিষদে বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি মাহাবুল হক সরকার(সোহেল),সহ-সভাপতি মোঃদুলাল মিয়া,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রতন,যুগ্ন সাধারন সম্পাদক সারোয়ার হোসেন,সহকারি-সাধারন সম্পাদকRead More


ফিরে দেখাঃ চিটাগাং সার্কিট হাউস ৩০ মে ১৯৮১ সাল

…কিছুক্ষণ চললো দমকা হাওয়া আর বিদ্যুতের ঝলকানি, এরপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। চিটাগাং সার্কিট হাউস ভিজল শীতল জলে। প্রেসিডেণ্ট জিয়াউর রহমান ও তার সফর সঙ্গীরা ঘুমিয়ে আছেন। ভ্রমনক্লান্তি, অনবরত মিটিং, চিটাগাং ক্লাব থেকে আসা সুস্বাদ্য রাতের খাবার এবং বৃষ্টির শব্দ হয়তো তাদের ঘুম গাড় করে দিয়েছে। প্রেসিডেণ্ট ঘুমতে যাবার আগে নির্দেশ দিয়েছেন সকাল পৌঁনে সাতটায় যেন তাকে সকালের চা পরিবেশন করা হয়। কিন্তু ঘড়ির অ্যালার্ম বা বেয়ারার ডাক শোনার আর সৌভাগ্য হয়নি প্রেসিডেণ্টের। রাত সাড়ে চারটায় তার ঘুম ভাঙ্গে রকেট লাঞ্ছারের আওয়াজে। সারা চিটাগাং শহর যখন ভিজছিল বৃষ্টিতে, প্রেসিডেণ্ট যখনRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেন্দ্র দখলে নিয়ে নৌকায় সিল মারার অভিযোগ

পঞ্চম ধাপে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ পাওয়া গেছে। কারচুপির অভিযোগে বিএনপির পাঁচ ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এ ছাড়া আটটি কেন্দ্রে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় শতাধিক লোক আহত হয়েছেন। গতকাল ১১টির মধ্যে ৮টি ইউপির বিভিন্ন কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারা, ভোটকেন্দ্রে ককটেল হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক কেন্দ্রে চেয়ারম্যানRead More


১২ বিজিবি’র অভিযানে মাদক উদ্ধার

অদ্য ২৯ মে ২০১৬ তারিখ সকাল ৭:৩০ ঘটিকায় বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার মহেষপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬ বোতল স্কফ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই উপজেলার কালাছড়া এলাকা হতে দুপুর ১:৩০ ঘটিকায় ১২ বোতল স্কফ উদ্ধার করেছে ঐ সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল। অপরদিকে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর নায়েক শাহাবুদ্দিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার শিবনগর এলাকা হতে গত রাত ২টায় ৪৩ বোতল স্কফ এবং ১২ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদকের আনুমানিক মূল্য আটাত্তর হাজার চারশত টাকা ।Read More


নাসিরনগরে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা খুনের মামলায় বাদী ও স্বাক্ষী এলাকার কুখ্যাত দুই গরু চোর

নাসিরনগর সংবাদদাতাঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আয়ামীলীগ নেতা মোঃ হুমায়ুন কবির দরবেশ সহ দশ জনের বিরুদ্ধে একই গ্রামের এক কুখ্যাত গরু চোর বাদী ও অন্য চোর স্বাক্ষী হয়ে হবিগঞ্জ জেলার সিনিয়র জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট ক গ ৭ এর আদালতে মিথ্যা খুনের মামলা দায়ের করা অভিযোগ পাওযা গেছে। মামলার আসামীরা জানায়, পূর্ব শত্রুতা, পারিবারিক কলহ, রাজনৈতিক মনোমালিন্যের জের ধরে, তাদের বিরুদ্ধে এ মামলা। জানা গেছে গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের কুখ্যাত গরু চোর আনিছ মিয়ার ছেলে মোঃ আল আমিন (আমির) (১৮) ও একই গ্রামেরRead More


ইউপি নির্বাচন ::ইউপি নির্বাচন :: কসবায় আওয়ামীলীগ সবক’টি ইউনয়নেই জয়ী , বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়ছে। বৃষ্টি সিক্ত দিনে লম্বা লাইন ধরে ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে দেখা গেছে। বৃষ্টিতে ভিজে আর বিদ্যুৎবিহীন অবস্থায ভোটারদের ভোট প্রদান করতে দেখা যায়। সাধারণ আর সংরক্ষিত আসনের প্রার্থীর সমর্থকদের মাঝে কিছু বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন  অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপওা ব্যবস্হাও ছিল দেখার মত। কসবা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা ৮জন প্রার্থীই বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন ১নং-মূলগ্রাম ইউপি থেকে মঈনুল ইসলাম, ২ন! মেহারীRead More


This site is protected by wp-copyrightpro.com