১২ বিজিবি’র অভিযানে মাদক উদ্ধার
[Web-Dorado_Zoom]
অদ্য ২৯ মে ২০১৬ তারিখ সকাল ৭:৩০ ঘটিকায় বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার মহেষপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬ বোতল স্কফ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই উপজেলার কালাছড়া এলাকা হতে দুপুর ১:৩০ ঘটিকায় ১২ বোতল স্কফ উদ্ধার করেছে ঐ সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল।
অপরদিকে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর নায়েক শাহাবুদ্দিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার শিবনগর এলাকা হতে গত রাত ২টায় ৪৩ বোতল স্কফ এবং ১২ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদকের আনুমানিক মূল্য আটাত্তর হাজার চারশত টাকা । তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান মাদকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস রিলিজ
« নাসিরনগরে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা খুনের মামলায় বাদী ও স্বাক্ষী এলাকার কুখ্যাত দুই গরু চোর (Previous News)



















