Main Menu

December, 2019

 

নবীনগরে তিন দিন ব্যাপী পিঠা উৎসব

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজ ক্যাম্পাসে তিন দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এই পিঠা উৎসব উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান,আওয়ামীলীগ নতা মো. নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক শুকলা রানী ভট্টাচার্য প্রমুখ। রবিবার দ্বিতিয় দিন পিঠা উৎসব দেখতে আসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, দৈনিক মানবকন্ঠের সিনিয়র সাংবাদিক মো. রাসেল খান, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। এসময়Read More


ফলোআপ :: নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রসাী হামলার ঘটনায় সিভিল সার্জনের পরিদর্শন

মুরাদ মৃধা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার, নার্স ও নিরাপত্তা প্রহরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. শাহ আলম। এ ঘটনার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মকবুল হোসেন বাদী হয়ে তিনজনকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। পরিদর্শনের সময় সন্ত্রাসীকর্তৃক লাঞ্ছনারস্বীকার নার্স কোহিনুর আক্তার ও ডাক্তার শফিকুল ইসলামের খোঁজ খবর নেয়। এছাড়াও আহত নিরাপত্তা প্রহরী সায়েদ মোল্লাকে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে চিকিৎসাবাবদ আর্থিক সহযোগিতার আশ্বাস দেন সিভিল সার্জন। পরিদর্শন শেষে, রোববার বিকালে নতুন যোগদানকৃত ১৫ জন ডাক্তারদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সRead More


ভারতে নিরীহ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ভারতবর্ষে নিরীহ মুসলমানদের উপর অমানবিক নির্যাতন নিপীড়ন এর প্রতিবাদে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া। প্রেসক্লাবের সামনে আয়োজিত সংগঠনের মুখপাত্র মাওলানা মোঃ এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মাও. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক মুফতি মোহাম্মদ নিয়ামুল ইসলাম, সিনিয়র সদস্য মুফতি মুহসীনুল হাসন, মুফতি তোফায়েল আহমেদ নোমান, মাও. হাবিবুর রহমান, হাফেজ মাও. নাইয়েমুল হক সাদেকী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিম শাষিত ভারতেবর্ষে আজ একতরফা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরীহ মুসলমানদের উপর অমানবিক নির্যাতন নিপীড়ন করে মুসলমানদের উৎখাত করে সন্ত্রাসী রাম রাজত্ব কায়েমের নীল নকসা আকঁছে মোদী সরকার। বক্তাগনRead More


দুই কিডনিই বিকল হওয়া ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সাব্বির মৃধা (২৫)। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারলে না তিনি। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় প্রবাস জীবন ছেড়ে ফিরে আসেন দেশে। সাব্বির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মৃত হুমায়ূন মৃধার ছেলে। বর্তমানে তিনি ডায়ালাইসিস করে জীবন অতিবাহিত করছেন। প্রতিনিয়ত তার চিকিৎসার ব্যয় পরিবার বহন করতে পারছে না। আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে কোনোভাবে চলছে তার চিকিৎসা। বাঁচার আকুতি নিয়ে মা নিলুফা বেগমকে নিয়ে মানুষের দ্বারে-দ্বারে ঘুরছেন তিনি। সাব্বির বলেন, সাত ভাই ও তিন বোনের মধ্যে পাঁচ ভাই বিয়ে করে আলাদা সংসার করছেন।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষিতা বাক প্রতিবন্ধী কিশোরীর ছেলে সন্তান প্রসব

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্ষনের শিকার বাক প্রতিবন্ধি কিশোরী ছেলে সন্তানের জন্ম দিয়েছে। শনিবার ভোরে জেলা সদর হাসপাতালে এ সন্তানের জন্ম হয়। নবাগত সন্তানের ভবিষ্যত নিয়ে অনেকটাই উদ্বিগ্ন ধর্ষিতার পরিবার। খোঁজ নিয়ে জানাযায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউপির বাগদিয়া গ্রামের মোঃ জয়নাল মিয়ার ১৬ বছর বয়সের বাক প্রতিবন্ধি মেয়েকে প্রতিবেশী শাহ আলমের ছেলে শামীম মিয়া কুপ্রস্তাব দিয়ে আসছিল। চলতি বছরের ১ মে থেকে অক্টোবর পর্যন্ত শামীম তার সহযোগী নুর আলম এর মাধ্যমে তাকে ফুঁসলিয়ে পাশ্ববর্তী একটি বাগানে ডেকে নিয়ে ধর্ষন করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফা ধর্ষন করে। পরে নির্যাতিতা তারRead More


নবীনগর সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী পালিত

  মিঠু সূত্রধর পলাশ : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপি সুবর্ণ জয়ন্তী উৎসব শনিবার সমাপ্ত হয়েছে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.এবাদুল করিম বুলবুল এম পি। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মো. ইদ্রিছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর। উদযাপন কমিটির সাধারন সম্পাদক গোলাম শাহরিয়ার বাদলের সঞ্চলনায় বক্তব্য রাখেন, মেজর জেনারেল (অব) কামরুজ্জামান,অতিরিক্ত সচিব সঞ্জয় বনিক, উপজেলা চেয়ারম্যান মো.মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম, অধ্যক্ষ মো.নাজির আহামেদ,অধ্যাপক রণধীরRead More


সরাইলে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগার উদ্বোধন

মোহাম্মদ মাসুদ : ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে শনিবার সকালে কালিকচ্ছ শেখাবাদে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ স্মৃতি সংসদের আহবায়ক সঞ্জীব কুমার দেবনাথ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগারের পরিচালক শাহ শেখ মজলিশ ফুয়াদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও গবেষক অতিরিক্ত সচিব জন নিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড.নূরুদ্দিন জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস,এম মোসা। উপজেলা আওয়ামীলীগের যুগ্নআহবায়ক এড. আব্দুর রাশেদ, বিশিষ্টRead More


ঘাটুরায় যুবলীগ নেতা মহসিন খন্দকারের বিরুদ্ধে আ‍’লীগের নেত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ

জমি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মহসিন খন্দকারের বিরুদ্ধে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারার ছেলে নাদিম খন্দকারও আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ারা বেগমের ছেলে জনি খন্দকার জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা কালু খন্দকার ও চাচাতো ভাই মহসিন খন্দকারের সাথে তাদের বিরোধ চলছে । কালু খন্দকার ওRead More


নবীনগর পৌরসভার নব নির্বাচিত মেয়র কে সংবর্ধনা

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর সতীর্থ ৭৮ ব্যাচের পক্ষ থেকে শুক্রবার বিকেলে নবীনগর মহিলা কলেজের অডিটরিয়ামে নবীনগর পৌর সভার নব নির্বাচিত মেয়র এডভোকেট শিব সংকর দাস কে সংর্বধনা দেওয়া হয়েছে। নবীনগর ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্যের সভাপতিত্বে এসময় সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতুল সাহা, শফিকুল ইসলাম, আবদুল লতিফ, আশরাফুল ইসলাম স্বপন, সেলিনা বেগম, ছায়া রানী সাহা,সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী, মো.তঞ্জব আলী প্রমুখ।


ব্রাহ্মণবাড়িয়ায় পুনাকের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর সার্কেল অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মিসেস শাহানা আক্তার মুক্তি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, ডিআইও(১) ইমতিয়াজ আহম্মেদ,পিপিএম প্রমুখ। পরে পথশিশু ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সমাজেরRead More


This site is protected by wp-copyrightpro.com