December, 2019
নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নার্স ও নিরাপত্তা প্রহরীর উপর সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, আটক দুই
মুরাদ মৃধা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার, নার্স ও নিরাপত্তা প্রহরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরী সায়েদ মোল্লাকে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। মারধর করে পালিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যকমপ্লেক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। আহত নিরাপত্তা প্রহরী সায়েদ মোল্লাকে আশংকাজনক অবস্থায় রাতেই জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। গত (২৬ ডিসেম্বর) রাত এগারটার সময় নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। আটক সমীর দাস উপজেলার সদরRead More
বিজয়নগর কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান
বিজয়নগর উপজেলার ইসলামপুরে বিজয়নগর ইন্সটিটিউটের কম্পিউটার ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । শুক্রবার বিকালে ইন্সটিটিউটের সভাপতি প্রভাষক মনছুরুল হক আকিকের সভাপতিত্বে ও তানভির আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস গ্যাসের ম্যানেজার হাসান মাহমুদ মুসলিম ,জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান ,ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক এর বিভাগীয় প্রধান প্রকৌ: মনিরুল হক,প্রকৌ: সেলিম মিয়া ,সর্দার পাড়া সমাজ কল্যান সংসদের সাধারন সম্পাদক জুয়েল ভ’ইয়া ,মো: মুরাদ হোসেন ,কাজী মনোয়ার প্রমুখ ।
আদর্শ ও কর্মে এড. হুমায়ুন কবীর প্রজন্ম থেকে প্রজন্মে ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট স্মরণীয় হয়ে থাকবেন_জেলা প্রশাসক
রিপোর্টার ॥ জননন্দিত রাজনীতিবিদ, হিরন্ময় শিক্ষানুরাগী, দৈনিক দিনদর্পণ’র প্রকাশক ও সম্পাদক, সাবেক উপমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এড. হুমায়ুন কবীরের স্মরণসভা গত ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে দৈনিক দিনদর্পণ পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও দৈনিক দিনদর্পণ’র প্রধান উপদেষ্টা নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (হেডRead More
নাসিরনগরে আন্ত: জেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্য আটক
মৃধা মোরাদ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্ত: জেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে নাসিরনগর-সরাইল বিশ্বরোড সড়কের পাশে কুন্ডা সংস্থা ব্রিজ সংলগ্ন এলাকা হতে বায়জিদকে(২২) আটক করা হয়। অপর আসামী এনজাহান প্রকাশ সালমান(২২) কে ব্রাহ্মণবাড়িয়ার উত্তর মোড়াইল থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা তিনটি ছিনতাইয়ের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি ছিনতাইয়ের মামলা করা হয়েছে। আটক বায়জিদ(২২) ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের সফি মিয়ার ছেলে। অপর আসামী এনজাহান প্রকাশ সালমান(২২) ব্রাহ্মণবাড়িয়া সদরের উত্তর মোড়াইলের সুজন মিয়ার ছেলে। মামলার এজহার সূত্রে জানাRead More
কসবায় বাল্যবিবাহ থেকে ৭ম শ্রেনীর পড়ুয়া হালিমাকে রক্ষা করল পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাল্যবিবাহ থেকে হালিমাকে রক্ষা করলো থানা পুলিশ। ৭ম শ্রেনীর পড়ুয়া এ ছাত্রীকে শুক্রবার বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মমদ লোকমান হোসেন জানান, উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের তোতা মিয়ার মেয়ে মোছাম্মদ হালিমাকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামে শুক্রবার বিয়ে দেওয়া হচ্ছে এমন তথ্যে বৃহম্পতিবার সন্ধ্যায় পুলিশ ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। হালিমার বাবা তোতা মিয়া জানান, আমি ভুল বোঝতে পেরে ওসিসহ পুলিশকে ধন্যবাদ জানাতে থানায় এসেছি। আর যেন কেউ আমার মত সন্তানকে বাল্যবিবাহ দিয়ে এমন ভুল নাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মোড়ানো এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালের কোর্য়াটার সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আশুগঞ্জের দূর্গাপুর-তাজপুর সড়কের পূণঃনির্মাণ প্রকল্পে কর্মসংস্থানের টাকা আত্মস্বাতের অভিযোগ
সংবাদদাতা॥ আশুগঞ্জের দূর্গাপুর-তাজপুর সড়কের ইয়াছিনের বাড়ির পুকুর পাড় হইতে তাজপুর পর্যন্ত সড়কের পূণঃনির্মাণ কাজ প্রকল্পে ৪০ জন অতিদরিদ্র উপকারভোগী কর্মসংস্থানের কথা থাকলেও প্রকল্পে অল্পসংখ্যক লোকদের কর্মসংস্থান দিয়ে ইউপি সদস্য বাহাউদ্দিন প্রকল্পের বাকি টাকা আত্মাস্বাত করেছে এমনই অভিযোগ করেছে স্থানীয় লোকজন। জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতায় ৩ লক্ষ ২০ হাজার ব্যায়ে দূর্গাপুর-তাজপুর সড়কের ইয়াছিনের বাড়ির পুকুর পাড় হইতে তাজপুর পর্যন্ত সড়কের পূণঃনির্মাণ কাজ করার কথা রয়েছে। সেই প্রকল্পে এলাকার ৪০জন জন অতিদরিদ্র উপকারভোগী কর্মসংস্থানের কথা থাকলেও সেখানে ইউপি সদস্য বাহাউদ্দিন অল্পসংখ্যক লোক দিয়েRead More
সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে: পৌর মেয়র নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও সরকারপাড়াসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদাসহ পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র নায়ার কবির সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষেরRead More
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়াস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েত কবির বাবু, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারীসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক-অভিভাবিকা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশুনা করতে হবে। ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিRead More
ভ্যানিটি ব্যাগে ১৯শ ইয়াবা, সিঙ্গারবিলের মহিলা মেম্বার কাকলী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক পাচারকালে মোছা. কাকলী আক্তার (৩৫) নামে এক ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার বিকেলে সদর উপজেলার রামরাইল থেকে ১৮শ ৯৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক কাকলী আক্তার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার ও একই ইউনিয়নের কাশিনগর গ্রামের মনির হোসেনের স্ত্রী। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মেম্বারকে আটক করা হয়েছে। পর তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১৮৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এRead More



















