December, 2019
খেলাধূলা মনকে চাঙ্গা করে ও মাদক থেকে দূরে রাখে_নাছিমা মুকাই আলী
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরের দাউদপুর সরকারী উচ্চবিদ্যালয় মাঠে ৪৯ ৩ম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, খেলাধূলা মনকে চাঙ্গা করে এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোযুগী হতে হবে । বুধবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে ও বিষুচন্দ্র দেবের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী লিটন , সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু ,অধ্যক্ষ মোহাম্মদ ইমরানRead More
নবীনগর পাঁচ চোরাই মটর সাইকেলসহ পাঁচ আন্ত:জেলা চোর গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ চুরি হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে পাঁচটি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা সংঘবদ্ধ চক্রের পাঁচজন পেশাদার মটরসাইকেল চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানা হয়। এসময় তাঁর পাশে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, সেকেন্ড অফিসার মো. জসিম উদ্দিনসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সংঘবদ্ধ একটি মটরসাইকেল চোরের দল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নRead More
নবীনগর সরকারি হাসপাতালে নেবুলাইজেশন কর্ণার স্থাপন
মিঠু সূত্রধর পলাশ নবীনগর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কোন উপজেলায় এই প্রথম রোগীদের স্বাস্থ্যসেবার বৃদ্ধির লক্ষ্যে নেবুলাইজেশন কর্ণার ইউনিট চালু করা হয়েছে। এই নেবুলাইজেশন কর্ণারে যারা শ্বাস কষ্টে ভোগছেন সেই সকল শিশু ও সব বয়সের রোগীদের ২৪ ঘন্টা সেবা দেওয়া হবে। ওই কর্ণারে সার্বক্ষনিক একজন ডাক্তার থাকবেন এবং শ্বাস কষ্ট জনিত রোগ শিশু ও সব বয়সের রোগীদের নেবুলাইজিং করানো হবে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে এই কর্ণার উদ্বোধন করেন,স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলার বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আহম্মেদ হোসেন (ফুল মিয়া)। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরRead More
দাবী বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে ২৮ ডিসেম্বর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা
গত ২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চলমান পরিবহন ধর্মঘট প্রশাসন কর্তৃক দাবীসমূহ মেনে নেওয়ার আশ্বাসে স্থগিত করা হয়। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দাবীসমূহ বাস্তবায়ন করার জন্য প্রশাসন থেকে কোন ধরণের কার্যকরি পদক্ষেপ নেয়া হয়নি। জেলার সড়ক মহাসড়কে ব্যাটারীচালিত ইজিবাইক, অটোরিকসা ও সিএনজি চালিত থ্রি- হুইলার অবাধে চলাচল করতেছে। জেলা অভ্যন্তরে বেশ কিছু ব্যাটারীচালিত ইজিবাইক ও সিএনজি চালিত থ্রি- হুইলার বিক্রয়কেন্দ্র তাদের কার্যক্রম পরিচালনা করছে ফলশ্রতিতে পূর্বের তুলনায় উল্লেখিত অবৈধ গাড়ীসমূহের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ধর্মঘট স্থগিত করার পরও বেশ কয়েকবার আমরাRead More
“দৈনিক দিনদর্পণ” পরিবারের আয়োজনে সাবেক উপমন্ত্রী এডভোকেট হুমায়ূন কবির এর স্মরণসভা বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়ার গনমানুষের নেতা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও দৈনিক দিনদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এডভোকেট হুমায়ূন কবির এর স্মরণে আজ ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জেলরোডস্থ সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে “দৈনিক দিনদর্পণ” পরিবারের আয়োজনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে ও যথাস্থানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন দৈনিক দিনদর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা। উল্লেখ্য, এডভোকেট হুমায়ুন কবির গত ২৭ অক্টোবর, রোববার সকাল পৌনে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ১২ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পথে আনা প্রায় ১২লাখ টাকা মূল্যের ৮৯টি ভারতীয় মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের ভাদুঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার আখাউড়া উপজেলার কালিকাপুরের ইদন মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) ও একই উপজেলার বীরচন্দ্রপুরের খোকন মিয়ার ছেলে আতিকুল ইসলাম পায়েল(২০)। ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ভাদুঘর পৌর বাস টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়েছে। তারা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় মোবাইল গুলো পাচার করে এনেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আশুগঞ্জে নিজ ট্রাক্টরে পিষ্ট হয়ে হেলপার নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক্টরের চাপায় আল আমিন নামের যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার খোলাপাড়ায় এই ঘটনা ঘটে। সে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের শিমলা গ্রামের রাসেদ মিয়ার ছেলে। নিহত আল আমিন ওই ট্রাক্টরের হেলপার ছিলেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যার দিকে একটি ট্রাক্টর ইট বোঝাই করে খোলাপাড়ায় যায়। ইট গুলো নামিয়ে দিয়ে চালক ট্রাক্টরটি ঘুরিয়ে নিতে পিছনের দিকে নেয়। এসময় পেছনে দাঁড়িয়ে থাকা ওই ট্রাক্টরের হেলপার আল আমিন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গভ. মডেল গার্লস হাই স্কুলের ( ১৯৩৬ থেকে ২০১৯) পুনর্মিলনী শুক্রবার, পুরোদমে চলছে প্রস্তুতি
এসো হারিয়ে যাই বিদ্যালয়ের হিরণ্ময় দিনগুলোতে স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত গভ. মডেল গার্লস হাই স্কুলের তেরোশত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ২০০৯ সনের এসএসসি ইয়াসমিন, দীপ্তি ও তাদের বন্ধুরা। বিদ্যালয়ের শুরু থেকে ১৯৩৬ থেকে ২০১৯ পর্যন্ত যাঁরা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন গত সেপ্টেম্বর মাস থেকে প্রস্তুতি চলছে। প্রায় তেরোশত প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর ২০১৯ সনের শুক্রবারা সকাল থেকে রাত পর্যন্ত পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন চলছে। পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদেরRead More
সরাইলের পর এবার কসবায় ধর্ষণের পর বাঁশ ঝাড়ে মিলল শিশুর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের একদিন পর জান্নাত আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে বাঁশঝাড়ের ভেতরে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জান্নাত কসবা উপজেলা বায়েক ইউপির মন্দবাগ গ্রামের রফিক মিয়ার মেয়ে। সে ছিল পরিবারের বড় সন্তান। তার ছোট দুই ভাই আছে। সে স্থানীয় মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত গত ২২ডিসেম্বর রোববার বিকেলে পুকুরে গোসল করতে যায়। বিকেল ৪টার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজি করেও তাকেRead More
খেলাধূলা মনকে বিকশিত করে- মেহের নিগার
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরের দাউদপুর সরকারী উচ্চবিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির ভাষনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন ,খেলাধূলা মনকে বিকশিত করে আর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান এভাবে খেলাধূলার আয়োজন করা হলে তরুন প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে । সোমবার বিকালে রুপসী বাংরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চান্দরা ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধূরীর সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি মো কাওছার মিয়ার পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী লিটন ,ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল খালেক,সিবিএর সভাপতি কাজীRead More



















