Main Menu

June, 2023

 

সরাইল তেলাপোকার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

মোহাম্মদ মাসুদ : সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে বৃহস্পতিবার দুপুরে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) ও একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। আচার মনে করে তারা বিষ খেয়ে ফেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কবির। অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া গ্রামের নিজ বাড়িতে দুই শিশু খেলা করছিলো। খেলার এক ফাঁকে ঘরের খাটের নীচে তেলাপোকার মারার ঔষধের প্যাকেটকে আচারেরRead More


নবীনগরে বৃদ্ধ ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের শ্রীরামপুর কাচারিবাড়ি মোড়ে কাভার্ড ভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মোঃ বাচ্চু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। নিহতের স্ত্রী রেজিয়া বেগম জানান, বাচ্চু মিয়া সকালে গোপালপুর গ্রাম থেকে অটোরিক্সা দিয়ে কোনাঘাট যাচ্ছিল। পথিমধ্যে কাভার্ড ভ্যান ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় ঘটনা স্থল থেকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, বৃদ্ধ বাচ্চু মিয়াকেRead More


কসবায় পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু

রুবেল আহমেদ : কসবায় পুকুরের পানিতে ডুবে আদিবা আক্তার নামে ১৬ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে উপজেলার বিনাউটি সৈয়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। আদিবা সৈয়দাবাদ গ্রামের আলমগীর মিয়ার মেয়ে। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। নিহত শিশুর চাচা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে আদিবার মা- বাবাসহ পরিবারের সবাই খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এসময় সবার অজান্তে ১৬ মাস বয়সী ছোট্ট আদিবা ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ঘরে পেছনে থাকা ২০/২৫ হাত দুরে পুকরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজনের খাওয়া শেষ হলে আাদিবাকেRead More


বিজয়নগরে আইটি সেন্টারের ক্লাস উদ্বোধন ও মতবিনিময়

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরের ইসলামপুরে ডিজাইনটেক আইটি ইন্সটিটিউটের ক্লাস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামপুরে ডিজাইনটেক আইটি ইন্সটিটিউটে তাহিবুর রহমান রনির সভাপতিত্বে ও মো: জিয়াদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ ,পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার রর বিভাগীয় প্রধান মারুফুর রহমান, সিইও সাদেকুর রহমান রাফি, টি.এস.আই রাজু আহমেদ প্রমুখ। প্রধান অতিথির ভাষনে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা পড়ালেখার ফাঁকে টিকটিক ওRead More


কসবায় আগুনে পুড়ে ছাই ৪ ব্যবসা প্রতিষ্ঠান

রুবেল আহমেদ : কসবায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (২১ জুন) বিকেলে পৌর শহরের সীমান্ত কমপ্লেক্সের নিকট এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবী প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ব্যবসায়ীরা জানান; বিকেলে একটি এসএস এর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুতের মধ্যে আগুনের লেলিহান শিখা আসপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে তারা আর্তচিতকার শুরু করলে আশপাশের অন্য ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন এবং চৌমুহনী দমকল বাহিনীর লোকজনকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজনRead More


কসবায় বিনামূল্যে কৃষি প্রণোদনা পেলেন ১৬ শ কৃষক

রুবেল আহমেদ: সরকারীভাবে রোপা-আমন চাষে কৃষকদের প্রণোদনার আওতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি প্রণোদনা পেলেন উপজেলার ১৬ শত কৃষক। চলমান অর্থবছরে ২০২৩-২৪ খরিপ-২ মৌসুমে রোপা-আমন বৃদ্ধির লক্ষ্যে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার এ সকল কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বিনামুল্যে সার ও বীজ বিতরন করা হয়। মঙ্গলবার (২০ জুন) দুপুরে কসবা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব কৃষি উপকরন বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। প্রতি কৃষকের মাঝে ৫ কেজী রোপা-আমন বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপিRead More


নবীনগর পৌরসভার ৮১ কোটি ১৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরে ৮১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৩শত ৯৪ টাকা ৫০ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) পৌরসভা কার্যালয়ে এক জনপূর্ণ সাংবাদিক ও সুধী সমাবেশে এ বাজেট ঘোষণা করেন নবীনগর পৌরসভার মেয়র এ্যাডভোকেট শিব শংকর দাস। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে (৭১,৮৭১,৩৬৭.১৫) সাত কোটি আঠারো লক্ষ একাত্তর হাজার তিনশত সাতষট্টি টাকা পনের পয়সা। উন্নয়ন খাতে ধরা হয়েছে (৭৩৯,৭৭৪,০২৯,৩৫) তেয়াত্তর কোটি সাতানব্বই লক্ষ চুয়াত্তর হাজার সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে (৬,৫৫,৯৬,০০০,০০) ছয় কোটি পঞ্চান্নRead More


কসবায় ১৫ মাস পর কবর থেকে কিশোরের লাশ উত্তোলন

রুবেল আহমেদ : কসবায় শরীফ মিয়া (১৮) নামের এক কিশোর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ১৫ মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (২০জুন) দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. ফয়সাল আহমেদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত শরীফ মিয়া (১৮) কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামের শাহআলম মিয়ার ছেলে। সে পেশায় ইজিবাইক চালক ছিলো। পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, উপজেলার খিরনাল গ্রামে শরীফ মিয়া ব্যাটারী চালিত ইজিবাইক চালাতো। গত বছরের ১৭ মার্চ দুপুরে বাড়িতে খাবারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য্যরে মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ইসকন এর উদ্যোগে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহনে উৎসবমূখর পরিবেশে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রাটি শহরের শ্রী শ্রী রাধা মাধব মন্দির থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে গিয়ে শেষ হয়। এ সময় ঢাক, খোল, করতালসহ উলু ধ্বণিতে মূখরিত হয়ে উঠে চারপাশ। পূণ্যার্থীরা সৃষ্টির কল্যাণ কামনায় শ্রদ্ধাভরে জগন্নাথ দেবের কাছে ভক্তি নিবেদন করেন। প্রসঙ্গত, আগামী ২৮ জুন আনন্দময়ী কালিবাড়ি থেকে উল্টোRead More


মেড্ডার রাব্বিকে ফুলবাড়িয়ায় ডেকে নিয়ে খুন

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধে রাব্বি-(১৬) নামে এক কিশোর খুন হয়েছে। সোমবার বিকেলে পৌর এলাকার পশ্চিম ফুলবাড়িয়ার একটি ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাব্বি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা আরামবাগের মানিক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে ঘাতক সাগর (১৮) পলাতক রয়েছে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত রাব্বি ও ঘাতক সাগর বন্ধু। সম্প্রতি মোবাইল ফোনের বিষয়কে কেন্দ্র করে রাব্বি সাগরকে চড় মারে। এরই জেরে সাগর গত শনিবার রাতে রাব্বিকে ফোনে বাসা থেকে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সোমবার দুপুরে সাগর তার মা লিলি বেগমকেRead More


This site is protected by wp-copyrightpro.com