June, 2023
নবীনগরে গভীর রাতে ঘরে ঢুকে বৃদ্ধাকে খুন, বুইদ্যা গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মরিয়ম বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে ঘরে ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশ্যে চোরের দল মধ্যরাতে ঘরে প্রবেশের পর বৃদ্ধা টের পেয়ে বাঁধা দেয়ায়, চোরেরা ওই বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করে। তবে নিহতের পরিবার বলছে, এটি পরিকল্পিত হত্যাকান্ড। পুলিশ এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ইউসুফ মিয়া ওরফে বুইদ্যা (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে নিহতের ছেলে মামুন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ, এলাকাবসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলারRead More
নবীনগরে উঠানে খেলার সময় শিয়ালের কামড়ে শিশু আহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিয়ালের কামড়ে আহত হয়েছে লামিয়া নামের দেড় বছরের এক শিশু। রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।আহত লামিয়া কুড়িঘর গ্রামের মধ্য উত্তরপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। শিশু লামিয়ার দাদি আমেনা বেগম বলেন, দুপুরে লামিয়া বাড়ির উঠানে রাজহাঁসের সঙ্গে খেলা করছিল। এসময় বাড়ির পাশের পাটক্ষেত থেকে একটি শিয়াল উঠানে এসে লামিয়ার মাথায় ও মুখে কামড় দেয়। এসময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে লামিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। আমেনা বেগম আরও বলেন, এ এলাকায়Read More
আখাউড়া ইমিগ্রেশনে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় ঘণ্টা দু-একের বৃষ্টিতে হাঁটুপানি জমেছে। এতে বাংলাদেশ-ভারতের যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। রোববার (১৮ জুন) দুপুর ১২টা থেকে টানা দুই ঘণ্টার বৃষ্টিতে ইমিগ্রেশন ভবনের সামনে হাঁটু পানি ভেঙে দুই দেশের যাত্রী চলাচল করতে দেখা যায়। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের প্রায় ১২-১৩শ যাত্রীরা আসা যাওয়া করেন। বহু মানুষ চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনে আগরতলা থেকে বিমান যোগে ভারতের বিভিন্ন জায়গায় যায়। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের সামনের আখাউড়া-আগরতলা সড়কের অবস্থান। সড়কটি ইমিগ্রেশনের সামনের এলাকা থেকে তিন-চার ফুট উঁচু। এ জন্য অল্পRead More
নাদিম হত্যার প্রতিবাদে কসবায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
কসবায় প্রেসক্লাবের উদ্যোগে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভি জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম’র হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ১১টায় কসবা প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধাগন ও গন্যমান্য লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সহমর্মিতা প্রকাশ করেন। কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, সাবেক সাধারন সম্পাদক শাহআলম চৌধুরী, নেপাল চন্দ্র সাহা, আবুল কালাম আজাদ, কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাবRead More
কসবায় রক্তদান করে বাড়ি ফেরার পথে যুবক নিহত
রুবেল আহমেদ : কসবায় এক আত্মীয় মুমুর্ষ রোগীকে রক্তদান করে বাড়ি ফেরার পথে রোলারের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ইয়ার হোসেন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি সদস্যসহ নিহতের স্বজনরা। এ ঘটনায় আরও ২ জন পুরুষ ও এক নারীসহ আহত হয়েছেন তিনজন। আহতদের বাড়ি কসবা উপজেলার কুটি ইউনিয়নেরRead More
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রোববার ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
অনিয়মের সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশিগঞ্জে বাংলানিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। রোববার (১৮ জুন) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১২টায় শহরের মসজিদ রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ে সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিপক চৌধুরী বাপ্পি। সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন রোববার (১৮ জুন)Read More
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন ও সেমিনার অনুষ্টিত
বিজয়নগর সংবাদদাতাঃবিজয়নগর উপজেলার ইসলামপুরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক স্কিলস কম্পিটিশন ও সেমিনার অনুষ্টিত হয়েছে।আজ শনিবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসাবে উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক ড.আরিফেন কাওসার , অধ্যাপক ড.নাঈম মো: লুতফুর রহমান, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাজু আহমেদ,উপজেলা কৃষি অফিসার শাব্বির আহমেদ প্রমুখ। উক্ত কর্মশালায় বিভিন্ন স্কুল কলেজের প্রধানগন অংশ নেন।
সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধ ও বিক্ষোভের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু এছাড়াও মানববন্ধনে অংশ নেয় সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তুRead More
সাংবাদিক গোলাম রব্বানী হত্যার প্রতিবাদে নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: সন্ত্রাসী হামলায় জামালপুরের ৭১ টিভি ও বাংলা নিউজের নির্ভীক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নবীনগর প্রেসক্লাব চত্বরে নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, স্টার টিভির পরিচালক শাহিন রেজা টিটু, সহ সাধারণ সম্পাদক অধ্যাপকRead More
কসবায় সীমান্তহাট চালুর বিষয়ে ক্ষয়ক্ষতি নিরুপণে হাটে দুই দেশের প্রকৌশলী দল
রুবেল আহমেদ : কসবায় মহামারী করোনায় দীর্ঘ সাড়ে তিন বছর বন্ধ থাকা তারাপুর-কমলাসাগর সীমান্তহাট দ্রুত চালু করতে কাজ করছে দুই দেশের পরিচালনা কমিটি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জুন) সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্থ হাটের অবকাঠামোর ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ, পানি লাইন মেরামতসহ যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের জন্য হাট পর্যবেক্ষন করতে আসেন দুই দেশের প্রকৌশলী দল। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে হাটের ঝোপঝাড় পরিছন্নতার কাজ। এসময় বাংলাদেশর পক্ষে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এবং ভারতের আগরতলা থেকে প্রকৌশলী এ দেবনাথ, প্রকৌশলীRead More



















