Main Menu

June, 2023

 

নবীনগরে ফসলি জমি নষ্ট করার অপরাধে ৬ টি ড্রেজার জব্দ

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলায় অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি নষ্ট করে গভীর গর্ত করায় এবং ফসলি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান। বৃহস্পতিবার সারা দিন ব্যাপী সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা মৌজায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে গভীর গর্ত করায় এবং ফসলি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ৬ টি অবৈধ ড্রেজার মেশিনRead More


পাইকপাড়ায় বেড়ি বাঁধের নীচ থেকে মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বপাইকপাড়া তিতাস নদীর পাড় থেকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় সুমন সাহা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নদী পাড়ের বেড়ি বাঁধের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের দু’হাত অস্বাভাবিক বাঁকা ছিলো। নিহত সুমন সাহা শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে। সে শহরের একটি মুদি মালের দোকানের কর্মচারী ছিল। তার স্ত্রী ও ২ মেয়ে রয়েছে। পরিবার সূত্র জানায়, সুমন মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বুধবার সকালে স্থানীয়রা বেড়ি বাঁধের নীচে তার গলায় দড়ি পেঁচানো মরদেহ দেখতেRead More


বিজয়নগরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাশিপুর এলাকায় টাস্কফোর্স টিমের অভিযানে ১ জন মাদক কারবারিকে প্রায় ৪৭ কেজি গাঁজা সহ আটক করা হয়। সে কাশিপুর গ্রামের আবু সায়েদ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ মিলন ভুইয়া (২৬)। টাস্ক ফোর্স অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযান চালিয়ে মিলন মিয়ার ঘর থেকেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের শান্তি সমাবেশ

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্কয়ারে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে জেলা যুবলীগ এ কর্মসূচি পালন করে। এতে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুনRead More


আশুগঞ্জে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের আশ্বাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে চলা অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১২ জুন) থেকে শ্রমিকরা বন্দরে কাজে যোগদান করেছেন। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে বলে প্রশাসন থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। শ্রমিকরা কাজে যোগদান করেছে। আগামীকাল আমাদের সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনার পর পরবর্তী করণীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক জানান, প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকরা কাজেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ফের ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে।এসময় বিস্ফোরণ ঘটানো হয়েছে অর্ধশতাধিক ককটেলের।তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে নতুন ও পুরাতন কমিটির নেতাকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়। এ ঘটনায় নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। আজ সোমবার নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আনন্দ মিছিল করার জন্য বিরাসারRead More


কসবায় মসজিদের নেতৃত্বের বিরোধে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত-৩

কসবা প্রতিনিধি ॥ কসবায় মসজিদ কমিটির নেতৃত্ব নিয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে এক বীরমুক্তিযোদ্ধাসহ ৩ জনকে মারাত্বক রক্তাক্ত জখম করেছে। গত শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রবিবার সকালে ৪২ জনকে আসামী করে আহতের ছোট ভাই মোঃ সোহরাওয়ার্দী বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয়রা জানান, গত দু’বছর যাবত কসবার কুটি ইউনিয়নের জাজিয়ারা কেন্দ্রিয় মসজিদ ওয়াকফা এস্টেট কমিটির সংগে পাশ্ববর্তী অপর একটি আহলে হাদিসRead More


বিজয়নগরে আইটি সেন্টারের উদ্বোধন

বিজয়নগরের ইসলামপুরে গ্রামীণ শিক্ষার্থীদের ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং এর জন্য দক্ষতা বাড়াতে ডিজাইনটেক আইটি ইন্সটিটিউটের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে ইসলামপুরে ডিজাইনটেক আইটি ইন্সটিটিউটে মাওলানা ফারুক মাষ্টারের সভাপতিত্বে ও ইজাজুর রহমান রাকিবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল জহির উদ্দিন, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,সাবেক প্রধান শিক্ষক জহুর আহমেদ,সিইও সাদেকুর রহমান রাফি, মাওলানা নবীর হোসেন,মিজানুর রহমান জজ মিয়া,আমেনা বেগম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোখলেছুর রহমান, সহকারী সুপারRead More


কালিকচ্ছ রেইনড্রপ পাম্প এর যাত্রা শুরু

মোহাম্মদ মাসুদ : সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে রেইনড্রপ পাম্প এর অফিস শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় কালিকচ্ছ কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে রেইনড্রপ পাম্প লিমিটেডের পরিচালক এম বি ফজলুল হক এর সভাপতিত্বে এ অনুষ্টানের আয়োজন করা হয়। কালিকচ্ছ বাজার কৃষি ব্যংকের নিচ তলায় নতুন অফিস এর যাত্রা শুরু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো, মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মো, আতিকুল ইসলাম জ্জ মিয়া, সমাজ সেবক মো, ফজলুল হক মৃধা, কবি আবুল কাসেম তালুকদার, এড, নুর আলম, উপজেলা মুক্তিযুদ্ধাRead More


আশুগঞ্জ নৌবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট

নৌযান শ্রমিকদের মারধরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু হয়েছে। আজ রোববার থেকে এ কর্মবিরতি শুরু হয়। ফলে, বন্দরে অর্ধশতাধিক মালবাহী কার্গো আটকা পড়েছে। জানা গেছে, আশুগঞ্জ নদী বন্দরে প্রতিদিন সার, রড, সিমেন্ট, ধান, চাল, পাথর, কয়লাসহ কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য নিয়ে অর্ধশত জাহাজ নোঙর করে। এসব পণ্য আশুগঞ্জ থেকে নদী পথে ঢাকা, চন্দ্রগ্রাম, মোংলা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, নরসিংদী, কুমিল্লা, কিশোরগঞ্জসহ সারা দেশে যায়। বন্দরের ব্যবসায়ীরা জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে বন্দরে সার, রড, সিমেন্ট নিয়ে আসা কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্দরের কয়েকRead More


This site is protected by wp-copyrightpro.com