Main Menu

June, 2023

 

কান্দিপাড়ায় গোলাগুলির ঘটনায় ৯৫জনকে আসামী করে বিস্ফোরণ আইনে মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা হয়েছে। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক শ্রীবাস চন্দ্র দাশ বাদী হয়ে রবিবার দুপুরে ৯০-৯৫কে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলার আসামীদের মধ্যে বিষু মিয়া (১৯), পিতা-কবির ইসলাম, মাতা-মনোয়ারা, সাং-শিমরাইলকান্দি, অনিক মিয়া (১৯), পিতা-শাহজাহান মিয়া, মাতা-হেলেনা বেগম, সাং-শিমরাইলকান্দিকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। মামলায় বাদী উল্লেখ করেছেন, কান্দিপাড়া মায়মলহাটি গামী পাকা রাস্তার উপরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরীর গ্রুপ ও নতুন ঘোষিত ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক ইব্রাহীম আহম্মেদ শাহীন এর গ্রুপRead More


কান্দিপাড়ায় ছাত্রদলের দু’গ্রুপের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি নিয়ে ফের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। শনিববার (১০ জুন) রাত পৌন ১০ টার দিকে শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ছাত্রদলের কমিটি ঘোষনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ এবং নেতাদের বাড়িতে হামলা চালায় ছাত্রদলের পদ বঞ্চিত নেতা কর্মীরা। এ সময় কৃষকদলের আহবায়ক ভিপি শামীম ও নতুন কমিটির আহবায়ক শাহীনসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর করে। এরপর শহরের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। আজ শনিবার রাতে ফের পদ বঞ্চিত নেতাকর্মীরা আবার তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের পক্ষেরRead More


তিতাসের পরিত্যক্ত ২৪ নম্বর কূপ থেকে মিলছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৪ নম্বর কূপ থেকে ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে করে শুক্রবার (৯ জুন) থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (উন্নয়ন) মো. মাহমুদুল নবাব জানান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড তিতাস গ্যাস ফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন কূপখনন প্রকল্পের আওতায় ২০১৬ সালে তিতাস কূপ-২৪ খনন সম্পন্ন করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়। পরবর্তীতে কারিগরি ত্রুটির কারণে ২০২১ সালের ২ জানুয়ারি আলোচিত কূপটি বন্ধ হয়ে যায়। তবে চলতি বছরের ২৬ এপ্রিলRead More


২৭ ঘণ্টা পর সচল হলো আখাউড়া ইমিগ্রেশনের সার্ভার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর অভিবাসনের (ইমিগ্রেশন) সার্ভার প্রায় ২৭ ঘণ্টা পর সচল হয়েছে। এর ফলে আজ শুক্রবার সকাল ১১টার দিকে কম্পিউটারাইজড পদ্ধতিতে যাত্রী পারাপার চালু হয়। ফলে দুর্ভোগ লাঘব হয় যাত্রীদের। এর আগে বৃহস্পতিবার সকালে সার্ভারে ক্রটি দেখা দিলে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেলা ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হয়। এরই মধ্যেই সাত থেকে আট শ যাত্রী আটকা পড়েন। অনেকে ভারতে গিয়ে বিমান ধরতে পারেননি। ফলে তারা ফেরত চলে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, আখাউড়া ইমিগ্রেশনে তিনটি কম্পিউটার ডেস্ক রয়েছে। এর মধ্যেRead More


নবীনগরে পানিতে গোসল করতে নেমে এক গৃহবধূর মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীর পানিতে গোসল করতে নেমে মনিবালা ঋষি নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের তিতাস নদীতে এ ঘটনা ঘটে। সে নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ঋষিপাড়ার সহদেব ঋষির স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের জননী। জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৭ টার দিকে ওই গৃহবধূ তিতাস গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নবীনগর থানার ওসি মো. সাইফ উদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সাড়ে ৫ ঘণ্টা পর বিকল্প উপায়ে আখাউড়া দিয়ে যাত্রী পারাপার শুরু

সার্ভার জটিলতায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের চেকপোস্ট দিয়ে আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর দেড়টা থেকে বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়। তবে ইমিগ্রেশনের সার্ভার এখনও ঠিক হয়নি। ইমিগ্রেশন পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়ে যায়। ফলে যাত্রীদের আগমন ও বহির্গমন তথ্য সংরক্ষণ করতে না পেরে যাত্রী পারাপার সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এতে দুপুর ১টা পর্যন্ত ইমিগ্রেশন ভবন ও বাইরে কয়েক শ যাত্রী আটকা পড়েন। পরবর্তীতে যাত্রীদের দুর্ভোগ এড়াতে খাতায় যাত্রীদের প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে দুপুরRead More


কুমারশীল মোড়ে হাতের অপারেশন করতে এসে প্রাণ গেলো বৃদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় আমেনা খাতুন নামে এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৫০) জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুউরি গ্রামের কাইয়ুম মোল্লার স্ত্রী। আমেনা বেগমের বড় জামাতা আমির হোসেন জীবন অভিযোগ করে বলেন, গত ৫ই জুন বিকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাম হাতের ব্যাথা পান আমেনা বেগম। পরে কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের সাইদুল ইসলামের মাধ্যমে জেলা শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলামের কাছে আসেন।Read More


নাসিরনগরে নৌকাডুবি: শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা নৌকা ডুবে জুমেল মিয়া (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সদরের ফায়ার সার্ভিসের পেছনে লঙ্গন নদীর তীরে এ দুর্ঘটনা নৌকা ঘাটে। জুমেল গোয়ালনগর ইউনিয়নের রহুল আমিনের ছেলে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে নৌকা যোগে বাবার বাড়ি সন্তোষপুর যাওয়ার পথে নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী উঠানোর সময় অপর একটি নৌকার সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেRead More


কালিকচ্ছ নোয়াগাঁও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন শাখার শুভ উদ্বোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষে কালিকচ্ছ নোয়াগাঁও শাখা কমিটির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় কালিকচ্ছ কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া রেজি: নং চট্টগ্রাম ২৮০৯ এর অন্তর্ভুক্ত জেলা শাখার সভাপতি সাধারণত সম্পাদক সহ বিশ্বরোড শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালিকচ্ছ নোয়াগাঁও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো, তাজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো, আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাইক্রোবাসRead More


ইমিগ্রেশন সার্ভার জটিলতায় আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ

ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় যাত্রী পারাপার বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৬টার থেকে যাত্রী পারাপার বন্ধ। সর্বশেষ তথ্য অনুযায়ী সার্ভার জটিলতায় স্থলবন্দর ইমিগ্রেশনে প্রায় ৩৫০ যাত্রী আটকা পড়েছে। আখাউড়া স্থলবন্দর বন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ বলেন, ভোর ৬টার দিকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের কাজ শুরু হওয়ার ৫ মিনিট পর যাত্রী পারাপার করা হয়েছে। এরপরই সার্ভার জটিলতা দেখা দেয়। বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা ইমিগ্রেশন করতে না পাড়ায় আটকা পড়েছেন । এদিকে ভারতের আগরতলায় স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসলেও, আখাউড়া বন্দরে ইমিগ্রেশন করতে না পাড়ায়Read More


This site is protected by wp-copyrightpro.com