June, 2023
নবীনগরে নেশাগ্রস্তের ছুরিকাঘাতে ছাত্রলীগের আহবায়ক আহত
মিঠু সূত্রধর পলাশ : নেশাগ্রস্তের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল ইসলাম রাজিব গুরুত্বর আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় নবীনগর পৌর এলাকায় মধ্যপাড়ার হাসিম মাষ্টারের বাড়ির রাস্তায় এ ঘটনা ঘটে। জানা যায়, নেশাগ্রস্ত সিরাজুল ইসলাম বুধবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজিবের সাথে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নবীনগরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে দোকানগুলোতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন এসিল্যান্ড। ৭জুন সকালে নবীনগর পৌরসভা, ভোলাচং নতুন বাজার ও বাঙ্গোরা বাজারের মাংসের দোকানগুলোতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালীন ২ টি মাংসের দোকানে ভেটেরিনারি কর্মকর্তার প্রত্যয়ন ছাড়া গরু জবাই করায়, নোংরা পরিবেশ থাকায় ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় মোট ১১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সব দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও ডাক্তারের প্রত্যয়ন নিয়ে গরু জবাই করার ব্যাপারেRead More
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত
রুবেল আহমেদ ॥ কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন দুই বাংলাদেশী নাগরিক। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ধজনগর গ্রামের মৃত নুর আলীর ছেলে আরজন আলী (৫৫) ও লোকমান ভুইয়ার ছেলে ইকবাল হোসেন (৩৫)। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এ বিষয়ে বিকেলে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা গ্রাম ধজনগরে সকাল ১০টার দিকে সীমান্তের ওপার থেকে চোরাকারীরা পটকা বাজি নিয়ে আসার সময় তাদের ধাওয়া করে ভারতীয় সীমান্তরক্ষীRead More
শীঘ্রই খুলছে কসবা সীমান্তহাট ॥ দু’দেশের এডিএম পর্যায়ের বৈঠক
রুবেল আহমেদ : কসবায় আগামী এক মাসের মধ্যে সীমান্ত হাটের যাবতীয় সমস্যা সমাধান করে সীমান্ত হাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দু‘দেশের পরিচালনা কমিটি। এ বিষয়ে মঙ্গলবার (৬ জুন) দুপুরে সীমান্ত হাটে দু’দেশের পরিচালনা কমিটির প্রতিনিধি দল এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করেন। সীমান্ত হাট খোলার খবরে হাটের ব্যবসায়ীদের মাঝে আনন্দ বিরাজ করছে। বৈঠক শেষে সীমান্ত হাটের ভগ্নদশা ও অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত নিরসনের আশ্বাস দেন। এর আগে বৈঠকে বাংলাদেশের পক্ষে ৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভীন। অপরদিকে ৭ সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেনRead More
নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিরুদ্ধে হত্যা মামলা
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল রোমানের বিরুদ্ধে মোহাম্মদ মহসিন (৪১) নামের এক ব্যক্তিকে ‘হত্যার চেষ্টা করা হয়’ এমন অভিযোগ এনে থানায় একটি মামলা হয়েছে। আহত মহসিন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি। তবে সাবেক ছাত্রনেতা রোমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ সরাসরি অস্বীকার করে এ মিথ্যা মামলার বিরুদ্ধে তিনিও সহসাই যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের সাবিনা ইয়াছমিন পুতুলের কাছ থেকে চার বছর আগে ২ লাখ টাকা ধার নেন একই গ্রামের বাসিন্দা সাকিনা আক্তার। কিন্তু গতRead More
নবীনগরে সুরের সাধক শ্রী মনোরঞ্জন দেবকে নাগরিক সংবর্ধনা দিল ভোলাচংবাসী
মিঠু সূত্রধর পলাশ : ৪০ বছর পর নিজ জন্মভূমি দর্শনে এসে ব্যকিক্রমী এক নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রায় সাত দশক আগে নবীনগরের ভোলাচং গিরিধারী আখরায় জন্ম নেয়া, বর্তমানে ভারতের আগরতলায় বসবাসরত অল ইন্ডিয়া আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র আগরতলার প্রখ্যাত মিউজিক কম্পোজার সুরের যাদুকর শ্রী মনোরঞ্জন দেব। সোমবার সকালে নবীনগর পৌরসভার ভোলাচংয়ে গিরিধারী আখরায় এক নান্দনিক ও পরিচ্ছন্ন আয়োজনে সুরস্রষ্টা মনোরঞ্জন দেবকে ঘটা করে ওই নাগরিক সংবর্ধনা দেয়া হয়। গিরিধারী আখরা পরিচালনা কমিটির অন্যতম সভাপতি ডা. নরেন্দ্র পালের সভাপতিত্বে এই দৃষ্টিনন্দন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাসRead More
কসবায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
রুবেল আহমেদ : শেখ হাসিনার বাংলাদেশ, পরিচ্ছন্ন পরিবেশ- এ শ্লোগানে কসবায় উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালনে কর্মসূচীর মধ্যে ছিলো পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য র্যালী ও পথসভা। দিবসটি উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট- কাব শিক্ষক- শিক্ষার্থী, কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগন, দলীয় নেতৃবৃন্দ ও সকল শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। শুরুতে দিবসটি উদযাপনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে বিজনা নদীরRead More
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করা হয়েছে। সোমবার (৫ জুন) মনোনয়ন জমাদানের শেষ দিনে নির্বাচনের তফসিল স্থগিত হওয়ার বিষয়টি জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরীর পরামর্শে এ তফসিল স্থগিত করা হয়েছে। ৩১মে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুন জেলা পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান প্যানেল এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তফসিলে ৪ জুন মনোনয়ন বিক্রয়ের শেষ দিন এবং ৫ জুন বিকেলRead More
ব্রাহ্মণবাড়িয়ায় হাল চাষের টাকা নিয়ে সংঘর্ষ, বল্লমের আঘাতে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় জমি হাল চাষের পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে খাইরুল ইসলাম খোকন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম খোকন (৪০) জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের কুড়াবাড়ির আবু সাইদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সম্প্রতি কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধান ক্ষেতে হাল চাষ করে একই গ্রামের শাহআলম। হাল চাষের পাওনা ৫০০ টাকা বাকী রাখেন মলাই মিয়া। এ টাকা চাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে শাহআলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে বিষয়টিRead More
নবীনগরে নবনির্মিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নবনির্মিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবীনগর আসনের এমপি বিকন ফার্মাসিউটিক্যাল এর কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, মেয়র শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, সাধারণ সম্পাদক জহিরুদ্দিনRead More



















