Main Menu

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

[Web-Dorado_Zoom]

কসবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বিএসএফ’র গুলিতে আহত ইকবাল হোসেন।

রুবেল আহমেদ ॥ কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন দুই বাংলাদেশী নাগরিক। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ধজনগর গ্রামের মৃত নুর আলীর ছেলে আরজন আলী (৫৫) ও লোকমান ভুইয়ার ছেলে ইকবাল হোসেন (৩৫)। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এ বিষয়ে বিকেলে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা গ্রাম ধজনগরে সকাল ১০টার দিকে সীমান্তের ওপার থেকে চোরাকারীরা পটকা বাজি নিয়ে আসার সময় তাদের ধাওয়া করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কয়েকজন সদস্য। ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্যরা শুন্য রেখার বাংলাদেশে এসে পড়ে। সেখানে গরু চরাচ্ছিলেন আরজন আলী। পাশেই একটি পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন ইকবাল হোসেন। বিএসএফ সদস্যরা এসে তাদের কাছে জানতে চায় চোরাকারকারী কোন দিকে গেছে। তারা বলে এ বিষয়ে তারা কিছু জানেনা। এক পর্যায়ে তারা জানতে চায় বিএসএফ কেন শুন্য রেখার বাংলাদেশ অংশে প্রবেশ করেছে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে বিএসএফ সদস্যরা তাদের উপর ছড়া গুলি ছোড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। ছড়া গুলির স্প্রিন্টারের আঘাতে তারা আহত হয়ে আর্তচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়।
সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, সকালে ওই দুই কৃষক ধজনগর সীমান্তের সীমারেখার পাশে গরু চড়াছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে ছিটা গুলি নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে তারা আহত হন। ঘটনার পর পর বিজিবি’র পক্ষ থেকে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধজনগর-মতিনগর সীমান্তে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares