Main Menu

আশুগঞ্জে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

[Web-Dorado_Zoom]

প্রশাসনের আশ্বাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে চলা অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১২ জুন) থেকে শ্রমিকরা বন্দরে কাজে যোগদান করেছেন।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে বলে প্রশাসন থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। শ্রমিকরা কাজে যোগদান করেছে। আগামীকাল আমাদের সভা আহ্বান করা হয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনার পর পরবর্তী করণীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক জানান, প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন।

আরও পড়ুন : আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

এর আগে শ্রমিকদের মারধরের প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিলেন শ্রমিকরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares