Main Menu

কসবায় পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : কসবায় পুকুরের পানিতে ডুবে আদিবা আক্তার নামে ১৬ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে উপজেলার বিনাউটি সৈয়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। আদিবা সৈয়দাবাদ গ্রামের আলমগীর মিয়ার মেয়ে। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।

নিহত শিশুর চাচা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে আদিবার মা- বাবাসহ পরিবারের সবাই খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এসময় সবার অজান্তে ১৬ মাস বয়সী ছোট্ট আদিবা ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ঘরে পেছনে থাকা ২০/২৫ হাত দুরে পুকরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজনের খাওয়া শেষ হলে আাদিবাকে না দেখে আশপাশে খোঁজাখুজি করতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে মা- বাবা কান্নাকাটি শুরু করে। সারা মহল্লায় খুঁজে না পেয়ে বিকেলে আদিবার বড় বোন আলো আক্তার দেখতে পায় পুকুরের মধ্যে পানিতে উপুর হয়ে ডুবে আছে ছোট্র আদিবা।

পরে পরিবারের লোকজন উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। মাগরীব নামাজের পর জানাযা শেষে দাফন করা হয়। শিশুটির মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares