Main Menu

জেলার শ্রেষ্ঠ ইউএনও বিজয়নগরের ইরফান উদ্দিন

[Web-Dorado_Zoom]

মো: জিয়াদুল হক বাবু : জেলার এবছর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

এ উপলক্ষে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্টিত সভায় জেলা প্রশাসক শাহগীর আলম উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর হাতে সম্মান সূচক ক্রেস্ট ও সনদ তুলে দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে শুদ্ধাচার পুরষ্কার প্রদান নীতিমালা ২০২২ – ২০২৩ অর্থ বছরের সার্বিক বিশ্লেষণে “সুখী-সমৃদ্ধ সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহ ০৭ টি ক্যাটাগরিতে বিচার বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ টি উপজেলার মধ্যে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস সহ সকল অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড, ডিসি অফিসের সকল কর্মকর্তা ও স্টাফরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares