Main Menu

কসবায় ভাতিজাদের সাথে ঈদ করতে এসে পিকআপ চাপায় বৃদ্ধা নিহত

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ চাপায় জুলেখা বেগম ( ৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন)  উপজেলার  কুমিল্লা- সিলেট মহাসড়কের  সৈয়দাবাদ বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জুলেখা বেগম সৈয়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বজলুুর রহমানের স্ত্রী।
উপজেলার মনকাশাইর এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছিলেন।  ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরত্বে ভাতিজার বাড়ি। ঈদ করতে চলেএসেছিলেন। ঈদ আর করা হলোনা।
প্রত্যক্ষদর্শী বাবুল ভুইয়া জানান, মনকাশাইার আ্শ্রয়ন থেকে সিএনজি যোগে এসে সৈয়দাবাদ বাসষ্ট্যান্ডে নামেন জুলেখা বেগম। রাস্তা পার হওয়ার অপেক্ষা করছিলেন। হঠাৎ করে কুটি চৌমুহনী অভিমুখী বেপরোয়া গতির একটি পিকআপ রাস্তা থেকে নেমে এসে বৃদ্ধাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন পিকআপসহ চালককে আটক করে। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় বৃদ্ধা। খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ এসে পিকআপটিকে জব্দ করেন।
ভাতিজা হাদিস মিয়া জানান, চাচি মনকাশাইর আশ্রয়নে থাকেন। ছেলে মেয়েরা থাকেন ঢাকায়। আমাদের বাড়িতে ঈদ করার জন্য এসেছিলেন। বাসষ্ট্যান্ডে নামার পর রাস্তা পার হওয়ার জন্য দাড়িয়ে ছিলেন। এসময় ঘাতক পিকআপ চাপা দিয়ে চির বিদায় দিলো। বুকভরা আশা নিয়ে আসছিলেন ভাতিজাদের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে। তা আর হলোনা।
খাটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares