Main Menu

March, 2022

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

জেলার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি থেকে ১ টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি‘সহ এক নায়েব আলী (৩৮) নামে এক জনকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প ক্যাম্পের সদস্যরা। রোববার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত র‌্যাব-১৪ সদস্যরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার (২৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জেলার বাঞ্ছারামপুরের কড়ইকান্দি এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় করতেছে। এসময় অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মুরাদনগর এলাকার মৃত মিজান মিয়ার ছেলে নায়েব আলীকে আটক করে।আটক আসামির কাছে থেকে (ক) ১টি বিদেশী পিস্তল, (খ) ১টি ম্যাগাজিন, (গ) ৫ রাউন্ড গুলি (ঘ) নগদRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভাংচুর ও অগ্নিসংযোগে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন

২০২১ সালে স্বাধীনতা দিবসে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে হেফাজতের বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে পৌর সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌর সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সভাপতি এস, এম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দত্ত। বক্তব্য রাখেন, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম কাওসার, পৌর সচিব মোঃ শামুসুদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, গত বছরের ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়াRead More


ব্রাহ্মণবাড়িয়ায় করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার ১২টি ওয়ার্ডসহ জেলার ৩০৬ টি ওয়ার্ডে টিকা প্রদান কার্যক্রম চলছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রসহ বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। এ সময় সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপস্থিতি রয়েছে। আগামী ৩০ মার্চRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধদিবস হরতালে গাড়ি ও মিছিল চলেছে সমান তালে

ভোজ্যতেল, চাল, ডাল ও পেয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও গ্যাস, পানি, বিদ্যুতের মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধদিবস হরতাল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা শাখা। সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা হরতালে দলের নেতৃবৃন্দরা শহরের টি.এ রোড, কাচারি পাড়, মসজিদ রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছল করে। এসময় এক পাশে হরতালের সমর্থনে মিছিল ও অন্যপাশে গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে কোথাও কোনরকম পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ারRead More


ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের “সমন্বিত উন্নয়ন” প্রকল্পের উদ্বোধন এবং সাবান ও মাস্ক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের “সমন্বিত উন্নয়ন” প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সুহিলপুর রফিক মাষ্টার বাড়িস্থ ওয়ার্ল্ড কনসার্ন অফিস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া, সুহিলপুর ইউনিয়নের ১ নংওয়ার্ডের মেম্বার হাজী মোহাম্মদ হামদু, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: রোমেনা ভূঁইয়া ঝুমুর, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন, ওয়ার্ল্ড কনসার্ন মাইক্রেক্রেডিট প্রোগ্রামের ম্যানেজার শেফার্ড প্রদীপ বল্লভ, ওয়ার্ল্ড কনসার্ন সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজারRead More


নাওঘাট ডেপুটি বাড়ি পরিবার বর্গের মিলনমেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যসমৃদ্ধ নাওঘাট ডেপুটি বাড়ি পরিবারের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার সকালে একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ মাহফুজউল্লাহর পৈত্রিক ভিটা ডেপুটি বাড়ির আঙিনায় অনুষ্ঠিত মিলন মেলাকে কেন্দ্র করে পরিবারের সবাই একত্রিত হয়। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উল্লেখ্য যে, বিট্রিশ ভারত সরকারের এ অঞ্চলের প্রথম ডেপুটি ম্যাজিস্টেট আব্দুর রহিম এর নাতি-নাতনি জোনায়েদ রহিম, হাফিজুর রহিম, নূরুন্নাহার পুন্নী, ওবায়দা আক্তার লিন্ডা প্রথম তাদের দাদার বাড়িতে পা রাখেন। এসময় গ্রামবাসী তাদের ফুল দিয়ে বরণ করে নেন। দীর্ঘদিন পর পরিবারের কেউ কেউ আত্মীয়-স্বজন ও গ্রামবাসীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মিলনRead More


নবীনগরে ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি  ::অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রায় চার বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের  উপজেলা ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. আবু সাঈদকে আহবায়ক করে ৫১ সদস্যের নবীনগর উপজেলা ও এহসান আহমেদকে আহবায়ক করে ৪১ সদস্যের নবীনগর পৌর কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। শনিবার (২৬মার্চ) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটিতে আহবায়ক ছাড়াও আর ৬ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের তথ্য কেন্দ্র চালু

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের হায়দ্রাবাদের সুনামধন্য গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা শহরের খৈয়াসার এলাকায় তথ্য কেন্দ্রটির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ। বাংলাদেশে গেলিগেলস গ্লোবাল হাসপাতালের এটি প্রথম তথ্যকেন্দ্র। এই হাসপাতালে বাংলাদেশি রোগীদের কম খরচে সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব খুরানা ও হেড অব ইন্টারন্যাশনাল জোৎস্না ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন এবং মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। উদ্বোধনী আলোচনা শেষে তথ্য কেন্দ্রটির পক্ষ থেকেRead More


বিজয়নগরে মহান স্বাধীনতা দিবস পালিত

বিজয়নগর সংবাদদাতা ঃ বিজয়নগরে আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয় এবং সৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক, সামাজিক সংগঠন,প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ভার্চুয়ালী ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,স্বাস্থ্যRead More


সরাইল মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচি

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচি পালন করেছে সরাইল মহিলা কলেজ। দিবসটি পালন উপলক্ষে আজ (২৬ র্মাচ) সকালে শহিদ মিনারে পুস্ফস্তবক অর্পণের পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, একক সংগীত, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রভাষক নাঈমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন। বক্তব্য রাখেন-ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ, লেখক ও গবেষক সঞ্জীব কুমার দেবনাথ, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাবের আজীবন সমস্য ফয়সাল আহমেদ মৃধা, মহিলা কলেজেরRead More


This site is protected by wp-copyrightpro.com