March, 2022
নবীনগরে দোকান লুটপারে অভিযোগে থানায় মামলা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে চাঁদার টাকা না পেয়ে গভীর রাতে একটি ফ্রিজ ও সেলাই মেশিনের দোকান ভেঙ্গে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।গত বৃহসপতিবার (২৪/০৩) রাতে ওই দোকান ভিটির মালিক মো.অবিদ মিয়া থানায় বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের লুৎফুর রহমান লাল মিয়ার ছেলে হানিফ মিয়া(৪০)কে প্রধান করে সাত জনের নামে চাঁদাবাজীর অভিযোগের এজাহার দায়ের করেন। অন্য অভিযুক্তরা হচ্ছেন, মৃত আঃ খালেকের ছেলে এনামূল হক (২৮),মৃত মমিন মোল্লার ছেলে রবি মিয়া(৩২), মৃত হাবিস মিয়ার ছেলে অরুন মিয়া(৫৫),মৃত রহিছ মিয়ার ছেলে শাহজালাল(৪৫),মৃত আঃ মন্নাফের ছেলে শুক্কুর মাহমুদ (৫২) ও পরশ মিয়াRead More
এবারও অনুপস্থিত নুরুল আমিন
জাতীয় সব দিবসে অনুপস্থিতি তার। বঙ্গবন্ধুর প্রতিকৃতি, স্মৃতিসৌধ বা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন না কখনো। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিয়েও কটূক্তি করে বেড়ান তিনি। আলোচিত এই কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল আমিন। তার বিরুদ্ধে রয়েছে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ। যথারীতি এবারো মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মস্থলে অনুপস্থিত এই কর্মকর্তা। আজ শনিবার শহরের ফারুকী পার্কে স্মৃতিসৌধে তার কার্যালয়ের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন সহকারী পরিচালক এবং অন্য দু’জন কর্মচারী। এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসে ১৭ই মার্চেও অনুপস্থিত ছিলেন তিনি।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিনটি পালনে শনিবার সকালে শহরের ফারুকী পার্কে ৩১ বার ধ্বাপোধ্বণির মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। এ সময় স্মৃতি সৌধে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। পরে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেনী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানাRead More
সরাইলে প্রতিপক্ষের ঘরে আগুন লাগানোর অভিযোগ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে শামছু মিয়া নামের এক ব্যক্তির ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। আগুন দেওয়া ঘরের অর্ধেকটি রান্নার ঘর ও বাকী অর্ধেকটিতে গরু বাছুর রাখার ঘর হিসেবে ব্যবহার করতো। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগকারী শামছু মিয়া বলেন,আমার প্রতিবেশী আসাদ মিয়া ও আক্তার হোসেনের সাথে দীর্ঘদিন ধরেই আমার বিরোধ চলে আসছে। তারাই পরিকল্পনাভাবে আমার ঘরে আগুন দিয়েছে। আমার গরু ফার্ম আছে। চারটি বাছুর ওই ঘরে ছিল।তাদের উদ্দেশ্য ছিল ওই ৪টি বাছুর আগুনRead More
সরাইলে বীর মুক্তিযোদ্ধা মো. ছাদেক মিয়া ও শহিদের স্বরণে দোয়া মাহফিল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫এর ১৫ আগষ্ট যারা শহীদ হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছাদেক মিয়া ও স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল শহীদের শ^রণে আজ শুক্রবার বাদ জুম্মা আখিতারা বায়তুল আমান জামে মসজিদে ঢাকাস্থ সরাইল-আশুগঞ্জ মৈত্রী সমিতির উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আখিতারা বায়তুল আমান জামে মসজিদ সাধারণ সম্পাদক সাইমুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও অরুয়াইল উকিল আব্দুস ছাত্তার ডিগ্রী কলেজের ব্যাবস্থাপনা পরিষদের সভাপতি কামরুজ্জামানRead More
নবীনগরে প্রতারক স্বামী গ্রেফতার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-৪ সন্তান থাকার পরও প্রতারণা করে বুদ্ধি প্রতিবন্ধীকে বিয়ে করে পালিয়ে যাওয়ার মামলায় অবশেষে গ্রেফতার করা হয়েছে প্রতারক রফিক মিয়া (২৪)কে। বৃহস্পতিবার ভোরে তাকে উপজেলার নাটঘর ইউনিয়নের ভান্ডুসার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রফিক ওই এলাকার শহীদ মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, আদালত থেকে জারি করা গ্রেফতারী পরোয়ানা মূলে রফিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতারণার শিকার ওই প্রতিবন্ধীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার এক দিন মুজুরের বাড়িতে রফিকRead More
দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয়
এই সফরের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে কোন সংস্করণেই জেতার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। প্রথম ওয়ানডে জেতার পর বাকি সিরিজে সেই প্রাপ্তিই হতে পারত সাফল্যের বিজ্ঞাপন। কিন্তু বাংলাদেশ দল এতেই তুষ্ট থাকেনি। পরভূমে দাপট দেখিয়ে দেশের ক্রিকেটে তারা এনে দিলেন অবিস্মরণীয় সিরিজ জেতার আনন্দ। তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের তৈরি হওয়া মঞ্চে অনায়াসে কাজ সারেন তামিম ইকবাল-লিটন দাসরা। তাতে যেনতেন নয়, কঠিন কন্ডিশনের বাধা সরিয়ে প্রোটিয়াদের স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ। বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশ যেন আবির্ভূত হলো ক্রিকেট পরাশক্তিতে, আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে দেখাল ছোট প্রতিপক্ষ! ম্যাচের ছবি যে বলছেRead More
নবীনগরে প্যারোলে মুক্তি পেয়ে ছেলের নামাজে জানাজায় অংশ নিলেন পিতা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: নবীনগরে কুড়িঘরে প্যারোলে মুক্তি পেয়ে ছেলের নামাজে জানাজায় অংশ নিলেন পিতা সোহাগ মিয়া। বুধবার (২৩ মার্চ) দুপুর ১১টা থেকে ৩টা পর্যন্ত ৪ঘন্টার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে প্যারোলে মুক্তি দেয়া হয়। সোহাগ মিয়ার পরিবার ও থানা পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সোহাগ মিয়ার ছেলে ইফরান( ৩) নবীনগর উপজেলার মেরাতলি গ্রামে তার নানার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে মারা যায় একমাত্র ছেলেকে শেষ দেখা দেখার জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার পরিবার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সোহাগ মিয়া মুক্তি পেয়ে গ্রামের বাড়িতেRead More
নবীনগরে ধর্ষনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে গত শনিবার এক প্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগে ইসমাইল হোসেন(৪৮) লাল শাহকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পরদিনই ওই ইউনিয়নের দুই যুবক এক যুবতীকে ধর্ষনের অভিযোগে গতকাল বুধবার গ্রেপ্তার হয়েছেন। জানা যায়, গত সোমবার নবীনগর উপজেলার চেলিখোলা গ্রামের আবু মেম্বারের বাড়ী সংলগ্ন পুকুর পাড়ে এক নির্জন স্থানে ওই গ্রামের এক যুবতীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে দুই যুবক। এই ঘটনায় অভিযুক্ত দুই যুবক হলেন, উপজেলার জিনোদপুর গ্রামের সুমন মিয়া (২৫) ও কড়ইবাড়ী গ্রামের বাবু মিয়া (২৩)। গতকাল বুধবার সকালে অভিযুক্তদেরকে আসামী করে নারীRead More
সরাইলে কবরস্থানের গাছে ঝুলন্ত মরদেহ, মরদেহটি ২০ থেকে ২৫ দিন আগের
মোহাম্মদ মাসুদ, সরাইল ; ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে মো. আবু তাহের (৭০)।তার পরিবারের ছেলে মেয়েরা এ সে পরিচয় নিশ্চিত করেন । তবে মরদেহটি দীর্ঘদিন আগের, এটি পচে নষ্ট হয়ে যায় ।বৃদ্ধের ছোট ভাই ফারুক মিয়া বলেন,আবু তাহের আমার বড় ভাই। গত ২৮ ফেব্রুয়ারী তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। ৭মার্চ আমরাRead More



















