নবীনগরে ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিশনিবার (২৬মার্চ) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটিতে আহবায়ক ছাড়াও আর ৬ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন মো. নাসির উল্লাহ, মোহাম্মদ নাজিম হোসেন, সাকিব মাহমুদ, কবির আহমেদ, মোবারক হোসেন ও আবদুল্লাহ আল তুষার।
অন্যদিকে ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রলীগের কমিটিতে আহবায়ক ছাড়াও আরও ৮ জনকে যুগ্ম আহবায়ক রাখা হয়েছে। তারা হলেন, সামির আহমেদ সাইদুল, সাইফুল ইসলাম সাফু, সাথিক হাসান তপু, আকরাম আহমেদ, হিমেল পিয়াস রণী, শুভ আহমেদ রাজু, তানভীর রহমান ও সোহান মিয়া।
এদিকে দুটি কমিটি ঘোষিত হওয়ার পর শনিবার সকালে ওই দুই কমিটির অনুসারীরা উপজেলা সদরে বাদ্য বাজিয়ে আনন্দ মিছিল বের করে। কিন্তু ঘোষিত কমিটিরই একাধিক সদস্যসহ ছাত্রলীগের কমিটিতে যুক্ত হতে না পারা অনেকেই এই কমিটিকে অছাত্রের, প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কমিটি বলে অভিহিত করেছেন।
« ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের তথ্য কেন্দ্র চালু (Previous News)
(Next News) নাওঘাট ডেপুটি বাড়ি পরিবার বর্গের মিলনমেলা অনুষ্ঠিত »



















