Main Menu

নবীনগরে ইভটিজিং এর প্রতিবাদ করায় তরুণ খুন, মঙ্গলবার ছিল পুলিশে পরীক্ষা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচ এস সি পাশ করা রাফি ভূঁইয়া(১৭) নামে এক ছাত্র বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রদীপ হাসান বিভিন্ন সময়ে গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় সোমবার সন্ধায় উপজেলার আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বখাটে প্রদীপ হাসান (২০) একই গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে রাফি ভূঁইয়া কে ছুরিকাঘাত করে। মূমুর্ষ অবস্থায় তাকে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাফি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পুলিশ কনস্টবল পদে রিটেন পরিক্ষা দেবার কথা ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম জানান,ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আসামী গ্রেফতার অভিযান চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares