May, 2022
নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা
সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে গোর্কণ ইউপি কার্যালয়ে সাধারণ নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন এ বাজেট ঘোষনা করেন। গোর্কণ ইউপির ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৮৮ লাখ ২৮ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়। এর মধ্যে ৮৭ লাখ ৭০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত রয়েছে ৫৮ হাজার টাকা। সাবেক ব্যাংকার সৈয়দ সালাউদ্দিন মুকুলের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফ। বিশেষ অতিথি ছিলেনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পাচার প্রতিরোধে, ধর্মীয় ও স্থানীয় নেতা ও শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়ায় পাচার প্রতিরোধে ধর্মীয় ও স্থানীয় নেতা ও শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন (ইফজিয়া) প্রজেক্টের উদ্যোগে শহরের ভাদুঘর ঋষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় ধর্মীয় ও স্থানীয় নেতা ও শিক্ষক নিয়ে ২০জন অংশগ্রহন করেন। ঋষিপাড়ার সরদার প্রতাপ চন্দ্র ঋষির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঋষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন সুলতানা। সভাপতির বক্তব্যে তিনি বলেন- নারী ও শিশুরা বেশি পাচারের শিকার হয়। নারী ও শিশুদের অসামাজিক ও বেআইনি কাজে ব্যবহার ও দেশে বিদেশে বিক্রি করে দেওয়া হয়। পাচার রোধে সকলের সচেতনতা বৃদ্ধিরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ৬টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে স্বাস বিভাগ। জেলা পুলিশের সহায়তায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই ক্লিনিকগুলো সিলগালা করেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শাখাওয়াত হোসেন। হাসপাতাল গুলো হচ্ছে, কাউতলী জেনারেল হাসপাতাল, দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সানল্যাব ডায়াগনস্টিক সেন্টার, সোনারবাংলা ডায়াগনস্টিক সেন্টার, তাবা ডায়াগনস্টিক সেন্টার, হযরত শাহ পরান হাসপাতাল। অভিযানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আশরাফুর রহমান, ডাক্তার হিমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও বেশ কিছু বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭দিনে সময় দিয়ে সতর্ক করা হয়।
শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামীকে কাজ দেওয়ার অভিযোগ-সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন যুব সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারি, কেন্দ্রীয় বিএনপি নেতা, ২০০১ সালে ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন দাখিলকারি, নাশকতাসহ ১২ মামলার আসামী আল-আরাফাত সার্ভিস লিমিটেডের মালিক আবু তালেব। এই আবু তালেবের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান ষড়যন্ত্র করে আসছেন। তাই অবিলম্বে এই তত্ত্বাবধায়ককে অপসারণের দাবি জানাই। তা না হলে তার অপসারণেরRead More
সরাইলে জায়গা নিয়ে বিরোধে ৫ চাচাতো ভাই মিলে প্রবাসীকে মারধরের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ৫ চাচাতো ভাই মিলে এক প্রবাসীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুত্ব আহত অবস্থায় ইকরাম হোসেন (২৪) নামের ওই প্রবাসীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। ইকরাম সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের তাজুল ইসলামের ছেলে। রবিবার সকালে পাকশিমুল গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। ইকরামের মামা রুবেল মিয়া জানান, ইকরামদের জায়গা তার চাচা নুরু মিয়া জোরপূর্বক দখল করতে পায়তারা করছিল। এপ্রিল মাসের শেষের দিকে ইকরাম কুয়েত থেকে দেশে এসে এ বিষয়টি মিমাংসা করতে উদ্যোগী হয়। আজ এ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখাRead More
কম শ্রমে বেশি লাভ : ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে লিচু বাগান, ২৯ কোটি টাকার লিচু বিক্রির আশা
ভোরের আলো তখনও ফোটেনি। মাথায় ও কাঁধে করে লিচুর ঝুড়ি নিয়ে হাজির লিচু বাগানিরা। রং বেরং এর লিচুতে সয়লাব ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় লিচুর হাট বিজয়নগর উপজেলার আওলিয়া বাজার। বাজারের মূল সড়কেই বসে এ হাট। ট্রাক- মিনি পিকআপ-সিএনজি নিয়ে হাজির দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররাও। ভোর রাত থেকে এবাজারে চলে বেঁচাকেনা। প্রতিদিন ৩০ থেকে ৪০ লক্ষ টাকা লিচু বেচাকেনা হয় এ বাজারে। এবার সার্বিক উৎপাদন ভাল হলেও যথা সময়ে বৃষ্টি না হওয়ায় লিচুর আকার কিছুটা ছোট। ইতিমধ্যে পাটনাই ও বোম্বাই জাতের লিচু বিক্রি শুরু হয়েছে পুরোদমে। এখন চলছে চায়না-২ ওRead More
নবীনগরে সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ খোকন স্মরণে শোকসভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত ১৪ দলীয় মহোজটের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভা থেকে যে কোন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্বের চেতনাকে সমুন্নত রাখতে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। শনিবার বিকেল ৩টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই শোকসভা অনুষ্ঠিত হয়। ১৪ দলের উদ্যোগে অনুষ্ঠিত ওই বিশাল শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক সাংসদ ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সদ্য প্রয়াত জাসদ নেতা এডভোকেট শাহ জিকরুলRead More
মৌলভীপাড়া থেকে মানুষিক ভারসাম্যহীন নারী উদ্ধার, হাসপাতালে ভর্তি
শহররে মৌলভীপাড়া থেকে সালমা (২৮) নামের এক মানুষিক ভারসাম্যহীন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারীকে উদ্ধারকারী পৈরতলার বাসিন্দা মো. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় নারীকে মৌলভীপাড়া এলাকায় একটি প্রাইভেট ক্লিনিকের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে থাকা একটি প্রেসক্রিপশন থেকে তার নাম সালমা ও বয়স (২৮) জানা গেছে। তার অন্য কোন যোগাযোগের মাধ্যম পাওয়া যায়নি। তিনি ওই নারীকে তার পরিবারের কাছে ফেরত দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন। নারীকেRead More
ছাঁদ চুষে এসি বগিতে পানি, গার্ড ও যাত্রীদের বাক-বিতন্ডায় আখাউড়ায় ১ ঘন্টা আটকা মহানগর এক্সপ্রেস
ট্রেনের গার্ড ও যাত্রীদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস এক ঘন্টার বেশি সময় আটকে থাকে। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে না যাওয়ায় যাত্রীরা চরম দূর্ভোগ পোহায়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৩ টায় লাকশাম স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় ওই ট্রেনের শীতাতাপ নিয়ন্ত্রিত চ বগিতে ছাঁদ চুষে বৃষ্টি ও এসির পানি বগির ভিতরে পড়তে থাকে। এতে বগিতে থাকা ১২টি আসনে পানি পড়ায় যাত্রীরা ভিজে যায়। ট্রেনটি বিকাল ৫ টায় আখাউড়া রেলওয়ে জংশনRead More
মই বেয়ে মন্ত্রী নিজেই দেখলেন আশ্রয়ণ প্রকল্পের কাজের অবস্থা, দুর্নীতি করলে ব্যবস্থা_ আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপির লোকেরা মিথ্যা বলতে, সন্ত্রাস করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হোক, সেটা ওনারা চান না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে স্বপ্নের পদ্মাসেতু বানাতে পেরেছে এবং সেটা বাংলাদেশের জনগণের অর্থায়নে, এটা সহ্য হচ্ছে না ওনাদের। সেজন্যই তারা পদ্মাসেতুর ব্যাপারে অপপ্রচার করছে।’ তিনি আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আখাউড়া উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাজাপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই প্রকল্পেRead More



















