Main Menu

May, 2022

 

জিয়া, এরশাদ ও খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল_ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস নিয়ে মিথ্যাচার ও ভুল শিক্ষা দিয়ে বিকৃতি ঘটানো হয়েছিল। তারা বাংলাদেশকে পাকিস্তানের মত একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তবে দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে ভোটের মাধ্যমে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফেরত নিয়ে এসেছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ২৩ বছরের মুক্তির সংগ্রাম ৯ মাসের মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সকলের সামনে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘরের ২ যুগপূর্তি ওRead More


সরাইলে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ, সরাইল। জেলার সরাইলে রিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকা থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মৃত রিমা আক্তার একই এলাকার বাছির মিয়া ও সুফিয়া বেগম দম্পতির মেয়ে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘরের তীরে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরী রিমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদরRead More


কাউতলীতে উচ্ছেদ অভিযানে বাঁধা, ব্যবসায়ি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়ায় মাইনউদ্দিন নামে এক ব্যবসায়িকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে মার্কেট কমিটির অনুরোধে মুচলেকা দিয়ে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হয়। মাইনউদ্দিন শহরের কান্দিপাড়ার মরতুজ আলীর ছেলে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার দাস শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ফুটপাত মুক্ত করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মার্কেটের ব্যবসায়ীদেরকে মার্কেটের সামনে অবৈধভাবে রাখা মোটর সাইকেলগুলো সরিয়ে নিতে নির্দেশ দিলে ব্যবসায়ি মাইনউদ্দিন নির্দেশ অমান্য করে উল্টো ব্যবসায়ীদেরকে নিয়ে আন্দোলনের ডাক দেন এবং তাদেরকে দোকান বন্ধ করতে বলেন। এ সময় মাইনুদ্দিন ভ্রাম্যমানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ত্রীর আত্মহত্যা, থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী অনামিকা সরকারের (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা যান তিনি। বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাতে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনামিকার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে অনামিকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা আমরা এখনো জানি না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেRead More


সরাইলে অজ্ঞান পার্টি : প্রবাসী স্বামীর কষ্টের লাখ টাকাসহ স্বর্ণের চেইন ও মোবাইল খুয়িয়ে দিশেহারা নারী

মোহাম্মদ মাসুদ, সরাইল : জেলার সরাইলে জনতা ব্যাংক থেকে উত্তোলণ করা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ নেকজান বেগম(৫০) নামে এক মহিলার সাথে থাকা ১ টি স্বর্নের চেইন ও মোবাইল লুটে নিয়েছে অজ্ঞান পার্টি। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা ৩০ মিনিট এর ভেতরে উপজেলা সদরের বিকাল বাজারে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারা নেকজান বেগম নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় পাগলা পাড়ার প্রবাসী লাফু মিয়ার স্ত্রী। এ ব্যপারে ভুক্তভোগী নেকজান বেগম বলেন, আমার প্রবাসী স্বামীর পাঠানো ১ লক্ষ ৭০ হাজার টাকা বৃহস্পতিবারRead More


তিতাসের বিলে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তিতাস নদীর শিয়াইল্লা বিল থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চাপুইর শিয়াইল্লা বিলে জেলেরা মাছ ধরতে গিয়ে এক অজ্ঞাত বৃদ্ধকে পানিতে ভাসতে দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা অনেকেই বলছিলেন নিহত বৃদ্ধ ওই এলাকার নয়। অন্য কোন এলাকার হয়ে থাকতে পারে। এ ব্যাপারে সদরRead More


বিজয়নগরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইমরান খান (৩১) নিহত নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের আতাউর খানের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, সিলেট অভিমুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের আরোহী ইমরান নিহত হন। এছাড়া তাদেরকে উদ্ধার করেRead More


আখাউড়া রেললাইনের পাশে মিললো অজ্ঞাত বৃদ্ধের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (৬৫) বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৫টার দিকে আখাউড়ার একটি স্কুলের পাশের রেললাইন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল সূত্রে জানা যায়, কয়েকজন যুবক আখাউড়া বাইপাস রেললাইন দিয়ে হেটে স্টেশন যাচ্ছিল। ওই সময় রেললাইনের পাশে একটি ফাঁকা যায়গা ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। পরে তারা বৃদ্ধকে মৃত অবস্থায় দেখে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করীম সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধারের পর পিবিআই ব্রাহ্মণবাড়িয়াকে খবরRead More


নাসিরনগরে বড়ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল ছোটভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আপন বড়ভাইয়ের ঘুষিতে সায়েদ মিয়া (৫৫) নামের এ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মে) রাত ১০ টার দিকে উপজেলার গুজিয়াখাইল গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে মৃতের লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান নাসিরনগর থানার পুলিশ। ছায়েদ মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের মৃত মালু মিয়ার ছেলে। ছায়েদ মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন জানান, সোমবার বিকেলে গুজিয়াখাইল পূর্বপাড়ার তাদের বাড়ির ওপর দিয়ে সায়েদ মিয়া খড় নিয়ে যাওয়ার পথে সাহেদ মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে এ-বিষয় নিয়ে দুইভাই মারামারিতে জড়িয়ে পড়েন। এসময়Read More


কান্দিপাড়ায় বিয়ের ১১ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের কান্দিপাড়া থেকে জেসিয়া আক্তার বিথী (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামীর পরিবারের দাবি, অভিমান করে অতিরিক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে বিথী। তবে বিথীর মা , জামাতা রাসেল বিষপান করিয়ে তার মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। বিথী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গৌকর্ণঘাট গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মো. আল-আমীন মিয়ার মেয়ে৷ পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের জুন মাসে জেলা শহরের কান্দিপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে রাসেল হকের সাথে জেসিয়া আক্তার বিথীকে ৫ লক্ষRead More


This site is protected by wp-copyrightpro.com