Main Menu

মই বেয়ে মন্ত্রী নিজেই দেখলেন আশ্রয়ণ প্রকল্পের কাজের অবস্থা, দুর্নীতি করলে ব্যবস্থা_ আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপির লোকেরা মিথ্যা বলতে, সন্ত্রাস করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হোক, সেটা ওনারা চান না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে স্বপ্নের পদ্মাসেতু বানাতে পেরেছে এবং সেটা বাংলাদেশের জনগণের অর্থায়নে, এটা সহ্য হচ্ছে না ওনাদের। সেজন্যই তারা পদ্মাসেতুর ব্যাপারে অপপ্রচার করছে‌।’

তিনি আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আখাউড়া উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাজাপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই প্রকল্পে যারা জড়িত আছে দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আরো যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনকি বাংলাদেশের যেকোন জায়গায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে যদি কেউ দুর্নীতি করে থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

পরিদর্শনের সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম. জি হাক্কানী ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares