November, 2024
সরাইলে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল সরাইল উপজেলা শাখার কর্মী সভা ছিল। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর ভাই আজির উদ্দিন আহমেদ পান্না তরুণ দলের নেতা আরাফাত রহমান হৃদয়েরRead More
কমিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় পৌর শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭) নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভঃ মডের গার্লস হাই স্কুলের ভিতরে একটি সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে অবস্থান নেওয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা সভায় উপস্থিত হয়।Read More
নবীনগর প্রেসক্লাবের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জেলার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৮ বছর পূর্তি উপলক্ষে শনিবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজে সাংবাদিক পরিবারের দিনব্যাপি উৎসব মুখর পরিবেশে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘জীবন ইউক সুন্দর ও আনন্দময়’ এ শ্লোগানে মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ মিলনমেলায় আলোচনাসভা, চা চক্র, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা, কৌতুক, মধ্যান্নভোজ, পুরস্কার বিতরণ, ও র্যাফেল ড্র এর মধ্য দিয়ে আনন্দঘণ পরিবেশে সম্প্রতির বন্ধনে মিলিত হন সাংবাদিক পরিবারের সদস্যরা। সকাল ৯ টায় শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তীRead More
নবীনগর প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার সন্ধ্যায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। নবীনগর প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এম এ মান্নান , উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, সহকারী কমিশনার ভূমি আবু মোছা, নবীনগর থানার নবাগত ওসি আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মো: শুক্কুর খান,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাRead More
নবীনগরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শক্রবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসয়ীরা বলেন, শক্রবার বিকেলে উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে প্রথমে আগুন দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। পরে সেই আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে, আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীরRead More
আখাউড়া সীমান্তে দুই তরুণী আটক
অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশী দুই তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ওই দুই তরুণী হলেন – খুলনার স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুরের সোনিয়া আক্তার (২২)। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশি এই দুই তরুণী প্রায় তিন মাস আগে অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার রাতে টাকার বিনিময়ে ভারতীয় রাহুল দাস ও বাংলাদেশি মো.Read More
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশে চাকরি পেলেন মেধায় ৭৯ ও কোটায় চার জন
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কোটায় চারজন পুলিশ কনেস্টেবল পদে চাকরি পেয়েছেন। মোট ৮৩ জনের মধ্যে কোটার ক্ষেত্রে শুধু মুক্তিযোদ্ধা কোটায় চারজনকে নিয়োগ দেওয়া হয়। বাকি ৭৯ জন যোগ্যতার ভিত্তিতে নিয়ম অনুসারে চাকরি পেয়েছেন। জেলায় কনস্টেবল পদে নিয়োগ পেতে ১৪৭১ জন আবেদন করেন। এর মধ্যে শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ওই ৮৩ জন চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। বুধবার (২০ নভেম্বর) পুলিশ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করে। এসব নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। বিকেল ৩টার দিকে হওয়া সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদRead More
ইতালির তরিনোতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক
ইতালির তরিনোতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন করে কার্যকরী কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে অভিষেক ও সকল সদস্যদের পরিচিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় ভোজন বিলাস রেস্টুরেন্টের হলরুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা এবিএম আসাদ উল্লাহের সভাপতিত্বে ও উপদেষ্টা লুৎফুর রহমান ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তরিনোর সকল বাংলাদেশি প্রবাসীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন তরিনোর বৃহত্তম ঢাকা, ঢাকা জেলা, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা, বৃহত্তর সিলেট, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা জেলা, ময়মন্সিংহ, চট্রগ্রাম, নোয়াখালী, ভৈরব কমিউনিটির নেতৃবৃন্দ। জেলা সমিতির কার্যক্রমRead More
কসবায় ঐহিহ্যবাহী কুটি বাজারের পরিচালনা কমিটি গঠন নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের দুই পক্ষের অবস্থান
কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবার ঐতিহ্যবাহী কুটি বাজারের পরিচালনা কমিটি নিয়ে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীদের দুই পক্ষ। এতে করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে এক প্রকার চাপা অসন্তোষ বিরাজ করছে। বাজারের ব্যবসায়ী ও দীর্ঘদিন সভাপতি থাকা আলহাজ¦ নজরুল ইসলাম জিতু’র নেতৃত্বে রয়েছে ব্যবসায়ীদের একাংশ। অপরদিকে বাজারের অপর ব্যবসায়ী এমএ মতিনের নেতৃত্বে বাজারের ব্যবসায়ীদের একাংশ। এম এ মতিনের নেতৃত্বে ব্যবসায়ীরা চান গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে একটি পরিচালনা কমিটি। এরই মধ্যে আলহ্বাজ নজরুল ইসলামের নেতৃত্বে থাকা ব্যবসায়ীরা গত মঙ্গলবার বিকেলে একটি কমিটি ঘোষনা করেছেন। প্রতিপক্ষ বলছে পরামর্শ সভার নামে তারা একটি পকেট কমিটি গঠন করেছে। এRead More
প্রায় আট ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া কন্টেইনার ট্রেন উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত হওয়া কন্টেইনার ট্রেন উদ্ধার করা হয়েছে। ফলে দুর্ঘটনার প্রায় আট ঘণ্টা পর রাত পৌনে ৮টার দিকে লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বেলা সাড়ে ১১টার দিকে ছোটহরণ এলাকায় ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেন লাইনচ্যুৎ হয়। দুর্ঘটনার কারণে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ঢাকা অভিমুখী ৬০১নং কন্টেইনার বেলা ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রমRead More



















